৩১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

পর্বতারোহণের সময় দুর্ঘটনায় দুইবারের স্বর্ণজয়ী অলিম্পিয়ানের মৃত্যু

অনলাইন ডেস্ক : পাকিস্তানের কারাকোরাম পাহাড়ে উঠার সময় মর্মান্তিক মৃত্যু হয়েছে জার্মানির দুইবারের স্বর্ণজয়ী অলিম্পিয়ান অ্যাথলেট লরা ডালমিয়েরের। মাথায় পাথরের আঘাত লাগার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। গত সোমবার তার মৃত্যু হলেও বিরূপ আবহাওয়ার কারণে লরার মৃতদেহ উদ্ধার করা যায়নি।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি বলছে, অলিম্পিকে দুইবারের বায়াথলন (স্কিইং ও রাইফেল শ্যুটিংয়ের মিশ্র ইভেন্ট) চ্যাম্পিয়ন লরা ডালমিয়ের কারাকোরাম পাহাড়ে উঠার সময় মাথায় পাথরের আঘাতে মারা গেছেন। যেখানে ৩১ বছর বয়সী এই জার্মান পর্বতারোহীর সঙ্গী ছিলেন মারিনা ইভা। প্রায় ৫৭০০ মিটার উচ্চতায় ঘটা দুর্ঘটনার পর তাকে উদ্ধারের জন্য ইভা ইমার্জেন্সি সার্ভিসে যোগাযোগ করেছিলেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল দ্রুতই উদ্ধার কাজ শুরু করলেও, বিরূপ আবহাওয়ায় তাতে বিঘ্ন ঘটে।

আরও পড়ুনঃ   একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: প্রধান উপদেষ্টাকে মামুনুল হক

ডালমিয়েরের ব্যবস্থাপনা কোম্পানি বুধবার জানিয়েছে, সম্ভবত ২৮ জুলাই দুর্ঘটনার দিনই তিনি মারা গেছেন। এক বিবৃতিতে ডালমিয়েরের ইনস্টাগ্রামে বলা হয়– ‘লরার স্পষ্ট ও লিখিত চাওয়া ছিল এ ধরনের কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হলে, যেন কেউ জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে না যায়। পাহাড়েই তার দেহাবশেষ রেখে আসার ব্যাপারে আগেই ইচ্ছার কথা জানিয়েছিলেন। তার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের কথা জানিয়েছে লরার পরিবার ও স্বজনরা।’

ওই অনুসারে ২৯ জুলাই লরার জন্য উদ্ধার অভিযান শেষ ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান প্রতিকূল আবহাওয়া এবং পরিবর্তিত পরিস্থিতিতে লাইলা পিকে অবস্থিত লরার মরদেহ উদ্ধার করা অনেক ঝুঁকিপূর্ণ এবং সেখানে পৌঁছানোও কঠিন।’ তার মৃত্যুতে শোক জানিয়ে জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশন জানায়, ‘লরা শুধু একজন অলিম্পিক চ্যাম্পিয়ন ছিলেন না, তিনি ছিলেন উচ্চ হৃদয়–মনোভাব এবং দৃষ্টিভঙ্গির মানুষ।’

আরও পড়ুনঃ   বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের উদ্যোগ ইউজিসির

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কির্স্টি কভেনট্রি বলেন, ‘লরার মৃত্যু আমাদের অলিম্পিক পরিবারে গভীর শোকের সৃষ্টি করেছে। তিনি নিজের পছন্দের কাজ পর্বতারোহণের সময় প্রাণ হারিয়েছেন। চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।’ এ ছাড়া শোক জানিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেনমিয়েরও, ‘তিনি ছিলেন আমাদের দেশের দূত এবং বিশ্বজুড়ে শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত সহাবস্থানের এক অনন্য উদাহরণ।’

জার্মানির হয়ে দুইবার শীতকালীন অলিম্পিকে পর্বতারোহণের অভিজ্ঞতা আছে ডালমিয়েরের। তিনি ২০১৮ পিয়ংইয়ং অলিম্পিকে দুটি স্বর্ণ ও এক ব্রোঞ্জপদকও জিতেছেন। ইতিহাসের প্রথম নারী হিসেবে একই অলিম্পিকে স্প্রিন্ট ও পারসুট দুই ইভেন্টেই স্বর্ণ জিতেছেন লরা। এ ছাড়া ২০১৯ সালে অবসরের আগে ৫টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনি মোট ১৫টি পদক (এর মধ্যে ৭টি স্বর্ণ) অর্জন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST