৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

চারঘাটে ব্রাক শিখা প্রকল্পের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

পিন্টু আলী, চারঘাট প্রতিনিধি : ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের আওতায় রাজশাহীর চারঘাট উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে (জিবিভি) উপজেলা পর্যায়ের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১০ টার দিকে চারঘাট মডেল মসজিদের সভা কক্ষে নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন।

ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের প্রজেক্ট অফিসার সাবির হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ‘শিখা’ প্রকল্পের জেলা টেকনিক্যাল ম্যানেজার মিতা সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম। এছাড়াও শিখা প্রকল্পের নির্ধারিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন আফ্রিদি

সভায় প্রধান অতিথি মোঃ মোতাহার হোসেন বলেন, “নারী ও শিশুদের প্রতি যৌন হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বুলিং এবং বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ প্রতিরোধে স্কুল পর্যায় থেকেই সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবিষয়ে বড় ভুমিকা পালক করবে শিখা প্রকল্প। তাই আমরা তাদেরকে সার্বিক সহযোগীতা প্রদান করবো।

‘শিখা’ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত চার বছর মেয়াদী একটি উদ্যোগ, যা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়িত হবে। রাজশাহীসহ দেশের ছয়টি জেলা ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশালে এই প্রকল্পের কার্যক্রম চলমান।

প্রকল্পের মূল লক্ষ্য হল শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা ও অনলাইন প্ল্যাটফর্মে নারীদের প্রতি যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা। এ উপলক্ষে চারঘাট উপজেলায় ৬ স্কুলসহ রাজশাহীতে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সচেতনতা এবং সহায়তা কর্মসূচি চালানো হবে।

আরও পড়ুনঃ   শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রেখে সম্পন্ন করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সভায় শিক্ষকমণ্ডলী, সাংবাদিক এবং ব্র্যাক প্রতিনিধিরা যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে করণীয় বিষয়ে গবেষণালব্ধ তথ্যের আলোকে আলোচনা করেন এবং একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

‘শিখা’ প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হবে বলে জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST