৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রেখে সম্পন্ন করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রেখে সম্পন্ন করতে সমাজের সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদেরকে মানবিক দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ মনোযোগী হওয়ার আহবানও জানান তিনি। তিনি পূজা মন্দিরে অংশগ্রহণকারী ভক্তদের সাথে কথা বলেন এবং তাদের ধর্মীয় উৎসব পালন শান্তিপূর্ণভাবে হচ্ছে কিনা তার খোঁজ নিলে ভক্তরা বলেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পূজা পালন করতে পারছি।

তিনি আজ ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দূর্গা পূজামন্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন।

তিনি বক্তব্যে বলেন, প্রতিটি পূজা মণ্ডপে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে “সহায়তা ডেস্ক” চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ   তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে ১ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ৯ হাজার ৩৫৩ জনসহ মোট ১ লাখ ৭৩ হাজার ৮৭৭জন সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় দায়িত্ব পালনে নিয়োজিত আছেন।

জরুরী প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টোল ফ্রি হটলাইন নাম্বার ১০৯৮ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার ১০৯ সার্বক্ষণিক চালু রাখা হয়েছে।

এছাড়াও সরাসরি কন্ট্রোলরুমের নাম্বার চালু রয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন নাম্বার : ১০৮১ ৮২১১৭৬৩, ০১৯২০ ৯৫০১৫২, ০১৭৪ ৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪১ চালু থাকবে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তথ্য সরবরাহের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে নাগরিকদের সহযোগী ভূমিকা পালনের আহবান জানান উপদেষ্টা ।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চেয়েছেন

শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে সম্পন্ন করতে সমাজে সকল ধর্ম বর্ণ গোত্রের নাগরিকদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন সকল ধর্ম বর্ণ গোত্রের আমাদের সকলের একসাথে বসবাস। তিনি বলেন, সকলে মিলে এ দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো, একসাথে বসবাস করবো এই হোক আমাদের অঙ্গীকার।

ঢাকেশ্বরী মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST