২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে। পাশাপাশি গুজব ও অপতথ্য প্রতিরোধে নবীন কর্মকর্তাদের সোচ্চার হতে হবে।

রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিসিএস (তথ্য) ক্যাডার ও বিটিভির নবম গ্রেডের নবীন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণে সচিব এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আইন ও বিধিমালা মেনে আপনাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। কোন কাজটি করা উচিত, কোনটি করা উচিত নয়, এ বিষয়েও নবীন কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায়া ঋণের বোঝা মাথায় নিয়ে স্ত্রীর বিষপান ও স্বামীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা এই অবস্থায় এসেছি। শহীদদের রক্তের ঋণশোধ করতে সততা, ন্যায়পরায়ণতা ও জবাবদিহি বজায় রেখে কর্মকর্তাদের দাপ্তরিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুনঃ   অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকে অভিযান জোরদার হবে : স্বাস্থ্যমন্ত্রী

নবীন কর্মকর্তাদের উদ্দেশে সচিব আরও বলেন, জনসম্পৃক্ততা বজায় রেখে আপনাদের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভালো কাজের মাধ্যমে চাকরিতে চিহ্ন রেখে যাওয়ার জন্য তিনি নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

ওরিয়েন্টেশন প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম ও যুগ্মসচিব কাজী জিয়াউল বাসেত।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST