১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

‘কেবল কারে চড়ার কথা মনে পড়লে এখনো রীতিমতো ভয় পাচ্ছি : ফারিণ

অনলাইন ডেস্ক : এবারের ঈদ স্বামীকে নিয়ে তুরস্কে কাটিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজেদের প্রেমের সম্পর্কের ৯ বছরের পূর্তি উদযাপনে গত ৫ এপ্রিল তুরস্কে পাড়ি জমান তিনি। সেখানে যুক্তরাজ্যে থেকে যোগ দেন স্বামী রেজওয়ান।

প্রায় সপ্তাহখানেকের মতো সময় তুরস্কে কাটিয়েছেন অভিনেত্রী। এই সময়ে যেমন ভালো কিছু অভিজ্ঞতা তৈরি করেছেন, একইসঙ্গে ভয়ানক স্মৃতি নিয়েও ফিরেছেন। দেশের এক সংবাদমাধ্যমের কাছে তুরস্কের অভিজ্ঞতা তুলে ধরেছেন ফারিণ।

অভিনেত্রী বলেন, ‘ঈদের নামাজ আদায় করে তুরস্কের বিভিন্ন স্থানে ঘুরেছি। ঈদের দিন জাহাজে ভ্রমণ করেছি। ১৪০০ সালে চালু হওয়া হাম্মামের তুর্কি বার্থেও গিয়েছিলাম। কতশত বছর আগের শুরু হওয়া হাম্মামের তুর্কি বার্থ। এখানে নাকি রাজা-বাদশাহরা একসময় গোসল করতেন। খুবই ঐতিহাসিক একটি জায়গায়। মিস করিনি।’

আরও পড়ুনঃ   রক্তাক্ত প্রিয়াঙ্কা, কী হয়েছে অভিনেত্রীর

সবকিছুই ভালো ছিল। তবে সুখের সঙ্গে গা শিউরে উঠার মত অভিজ্ঞতাও হয়েছে ফারিণের। অভিনেত্রী জানালেন, তুরস্কের আনতালিয়াতে যে কেবল কারে উঠেছিলেন, চলে আসার পর জানতে পারেন, সেই কেবল কার ছিঁড়ে একজন মারা গেছেন। কয়েকজন আহতও হয়েছেন, বহু পর্যটক আটকে ছিলেন।

ফারিণ বলেন, ‘কেবল কারে চড়ার কথা মনে পড়লে এখনো রীতিমতো ভয় পাচ্ছি। যে কেবল কারে উঠেছিলাম, দুই দিন পর সেটি ছিঁড়ে পড়েছিল, কী ভয়ংকর! একজন মারা গিয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। ১৪৮ জন ট্যুরিস্ট নাকি আটকে ছিলেন। পরে হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করা হয়েছে। খবরটি জানার পর আঁতকে উঠেছিলাম আমি। কী একটা ভয়ংকর অবস্থা! দুই দিন আগেও আমি ওই কেবল কারে ছিলাম। খবর দেখে চিন্তায় ঢাকা থেকে মা ফোন করেছিলেন আমাকে।’

আরও পড়ুনঃ   বাগমারায় র‍্যাব-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

এই সপ্তাহেই দেশে ফেরার কথা রয়েছে তাসনিয়া ফারিণের। অন্যদিকে তার স্বামী রেজওয়ান ফিরে যাবেন যুক্তরাজ্যে নিজ কর্মস্থলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST