২০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বাজুখলসি উত্তরপাড়া গ্রামে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় শুভ আহমেদ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুভ ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শুভ ছিলেন স্বভাবতই শান্ত প্রকৃতির, তবে হুটহাট রাগান্বিত ও অভিমানী হতেন। মাঝে মাঝেই তিনি আত্মমগ্ন হয়ে পড়তেন। পরিবারের সঙ্গে কোনো বড় ধরনের দ্বন্দ্ব না থাকলেও, ব্যক্তিগত বিষণ্নতা বা মানসিক চাপ থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলেও স্থানীয়দের ধারণা।

আরও পড়ুনঃ   তানোরে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী পিতল ও কাঁসা শিল্প

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এলাকার এক বাসিন্দা ফসলের ক্ষেত দেখতে বের হলে গাছে ঝুলে থাকা শুভর নিথর দেহ দেখতে পান। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় শুভর পরিবারকে এবং দুর্গাপুর থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৬

দুর্গাপুর থানার এস আই ইব্রাহিম হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। শুভর মৃত্যুতে এলাকাসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST