২৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী পিতল ও কাঁসা শিল্প

তানোর প্রতিনিধি : স্টিল ও প্লাস্টিকের রাজত্বে ও কালের বিবর্তনে বিলুপ্তির পথে গ্রাম- বাংলার ঐতিহ্য পিতল ও কাঁসা শিল্প। উপজেলার মুন্ডুমালা-চৌবাড়িয়া ও গোল্লাপাড়া হাট কাঁসা-পিতলের জন্য বিখ্যাত ছিল। এসব হাটে কাঁসা পট্টি নামে পৃথক পট্টিও ছিলো। হাটবারে যেখানে কাঁসা-পিতল ব্যবসায়ীরা সারিবদ্ধভাবে কাঁসা-পিতলের পসরা সাজিয়ে বসতেন ক্রেতা আকরিষ্টের জন্য।

এলাকার প্রবীন ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলায় বিয়ে, বৌভাত ও সুন্নতে খাতনা ইত্যাদি সামাজিক অনুষ্ঠানে কাঁসা-পিতলের জিনিসপত্র উপহার দেয়ার রেওয়াজ ছিল গুরুত্বপূর্ণ বিষয়। পিতল-কাঁসার নিখুঁত নকশার এসব তৈজসপত্র ওজন ও নকশা দিয়ে মূল্যায়ন হতো। অনেক সময় খোদায় করে নামও লিখা হতো। ওই সময় শুধু দেশে নয়, দেশের বাইরেও ছিল এর প্রচুর চাহিদা। এছাড়া পর্যটকরা একসময়ে কাঁসা-পিতলের মধ্যে কারুকাজ খচিত বিভিন্ন দেব-দেবী ও জীবজন্তুর প্রতিকৃতি জিনিসপত্রগুলো নিয়ে যেতো।

আরও পড়ুনঃ   মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

এক সময়ে গোল্লাপাড়া বাজারের কাঁসা, তামা ও পিতল শিল্পের খুব সুনাম ছিলো। বিয়েসহ সব সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে পিতল কাঁসার জিনিসপত্র দেয়া হতো। আবার উপহার পাওয়া পিতল কাঁসার জিনিসপত্র পুরাতন হয়ে গেলে বাজারে নিয়ে পলিশ (ছিলে) করিয়ে আবার নতুনের মত চকচকে করা হতো। দেখে বুঝার উপায় নেই যে এটি পুরাতন ছিল। এসবের স্থায়ীত্ব ছিলো অনেক দিন।

পলিশ করানো পিতলের জিনিসপত্র পুনরায় অন্যত্র সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে দেয়া হতো। এক সময় গোল্লাপাড়া মহল্লার আব্দুল আজিজ, হাদু ও ভদু মন্ডলসহ কয়েকটি পরিবার ছিলো এই পিতল-কাঁসা নির্ভর। পিতল-কাঁসার ব্যবসা করে তারা জীবীকা নির্বাহ করতেন। জানা যায়, ১৫৭৬ থেকে ১৭৫৭ সালে মোগল শাসনামলে এদেশে তামা, কাঁসা ও পিতলের ব্যবহার শুরু হয়। । এসব ধাতু দিয়ে তারা ঢাল, তলোয়ার, তীর, ধনুক, বন্দুক এবং কামান তৈরি করেন।

আরও পড়ুনঃ   ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধে হাইকোর্টের রুল

ব্রিটিশ শাসনামলে এই শিল্পের প্রসার ঘটে এবং বাংলার ঘরে ঘরে এর ব্যবহার শুরু হয়। শুধু তাই নয়, বিত্তশালী পরিবারগুলোতে এসব পণ্য খুব জনপ্রিয় হয়ে ওঠে। সেই সুবাদে এই শিল্পের ছোট বড় অনেক কারখানা গড়ে ওঠে। বর্তমানে স্টিল ও প্লাস্টিকের রাজত্বে বিলুপ হয়ে গেছে কাঁসা পিতলের তৈরি থালা, বাটি, গ্লাস, কলসী ও হাড়ি পাতিল। এখন আর হাট বাজারে এসবের কেনা বেচা চোখে পড়ে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST