২০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে এক প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন ওষুধ কোম্পানির কর্মকর্তা মো: রাকিব আল রেজা রিপন। মঙ্গলবার (২০ মে ২০২৫) বিকেল ৫টায় নগরীর মাস্টার সেফ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রাকিব আল রেজা জানান, তার ছোট বোনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন মোঃ রাজিব হোসেন নামের এক ব্যক্তি। এ ঘটনায় তিনি ২০২১ সালের ৯ জানুয়ারি বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা (নং-২৮) দায়ের করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। মামলার পর থেকেই আসামিরা মামলা তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

রিপনের অভিযোগ, গত ১২ মে দুপুর ১টা ৪৫ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে রাজিব হোসেন, তার বড় ভাই রাকিব, পিতা মো: শাহিনসহ আরও কয়েকজন মিলে নগরীর বর্ণালী সিনেমা হলের পূর্ব পাশে তার বাসার নিচে অবস্থিত ‘আলমারি মডার্ন ফার্নিচার’ দোকানে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। হামলার সময় তারা বারবার বলছিল, “আজকেই ওকে শেষ করতে হবে, না হলে বিপদ বাড়বে।” এতে স্পষ্ট হয়, এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা।

আরও পড়ুনঃ   রাজশাহী ফায়ার সার্ভিসের ৬৩ তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ

এই হামলায় রাকিব আল রেজার শরীরে ৭০টিরও বেশি সেলাই দিতে হয়। তিনি গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে বাসায় ফিরে এলেও তিনি ও তার পরিবার রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়।

সংবাদ সম্মেলনে রাকিব অভিযোগ করেন, মামলার প্রধান আসামি মো: রাজিব হোসেন বিএনপির রাজশাহী মহানগর ইউনিটের শাহ মখদুম থানা শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি তার রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। জামিনে থাকা অন্যান্য আসামিরাও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তার পরিবারকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে।

আরও পড়ুনঃ   ফ্লিক মাস্টারক্লাস– যে কৌশলে রিয়ালকে উড়িয়ে দিলো বার্সেলোনা

তিনি দাবিতে সংবাদ সম্মেলন তিনটি দাবিও তুলে ধরেন সেগুলো হলো: ১. মামলার প্রধান আসামি মো: রাজিব হোসেনকে দ্রুত গ্রেফতার করতে হবে। ২. জামিনে থাকা অন্যান্য আসামিদের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ৩. তার পরিবারের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে আনিত অভিযোগের বিষয়ে শাহমুখদুম থানার আহবায়ক সুমন সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,“ঝামেলাটা তাদের পারিবারিক, তারা একে অপরের আত্নীয়, পারিবারিক বিষয় নিয়ে ঝামেলার দায়ভার দল নিবে না।”

সংবাদ সম্মেলনে রাকিবের পিতা মো: গোলাম নবী, ছোট ভাই গোলাম নবীন রোকন এবং ছোট বোনের জামাতা হাবিবুর হোসেন টনি উপস্থিত ছিলেন। তারা সন্ত্রাসী রাজিব হোসেনকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST