৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী ফায়ার সার্ভিসের ৬৩ তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ

স্টাফ রিপোর্টার : রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ৬৩ তম ব্যাচের ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টায় রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কেন্দ্রে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ পরিচালক মো. ওহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক একেএম মুরশেদ। কোর্স কো-অডিনেটর ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী উপ-সহকারীপরিচালক আক্তার হামিদ খান। প্যারেড কমান্ডার ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টাফ অফিসার রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হলে বিউগলের সুর বেজে ওঠে। প্যারেড কমান্ডার সকলকে সাবধান করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর সকল নবীন ফায়ার ফাইটাররা দেশের সেবায় নিয়োজিত থাকার শপথ বাক্য পাঠ করেন।
তিনি নবীন ফায়ারফাইটারদের উদ্দেশে ভাষণ দেন। ভাষণের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি গভীর শ্রদ্ধার সাথে জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামরুজ্জামান সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মরণ করেন। উদ্ধার কাজে অংশ গ্রহন করতে গিয়ে জীবন দানকারী সকল শহীদ ফায়ার ফাইটারদের স্মরন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। সাফল্যের সাথে প্রশিক্ষণ সমাপ্ত করায় তিনি নবীন ফায়ারফাইটারদের অভিনন্দন জানান।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার আমলে আধুনিকায়ন ও যুগোপোযোগি করে গড়ে তোলা হয়েছে। টিটিএল গাড়ীসহ অত্যাধুনিক যন্ত্রপাতি যোগ হয়েছে। পুরুষদের পাশাপাশি মহিলাদের নিয়োগ দেয়া হয়েছে। ভবিষ্যতেত্ত নারীদের নিয়োগ অব্যাহৃত থাকবে বলে আমরা আশাবাদী।
নবনিযুক্ত ফায়ার ফাইটারদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা প্রশিক্ষনলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে অগ্নিনির্বাপনসহ সকল দুর্যোগে সফল হতে হবে। শুধু প্রশিক্ষন নিলে হবেনা তা বাস্তব জীবনেও কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে অত্র স্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্টেশন থেকে আগত কর্মকর্তা-কর্মচারীসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধান অতিথি ৮৫ জন নবীন ফায়ারফাইটারদের মধ্য থেকে শারীরিক যোগ্যতা, বুদ্ধিমত্তা, শৃঙ্খলা, আচার-ব্যবহার; লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতার ভিত্তিতে নির্বাচিত ১জন চৌকসকে ‘ চৌকস পদক’ পরিয়ে দেন। চৌকস পদকপ্রাপ্ত হলেন, মোহাম্মদ আলী।

আরও পড়ুনঃ   বাংলাদেশি নাগরিক হিসেবে সব অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি: নিরাপত্তা উপদেষ্টা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST