৩০ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

লঙ্কান লিগে বিলুপ্ত হলো হৃদয় ও তাসকিনের দল

অনলাইন ডেস্ক : জুলাই-আগস্ট মাসে লঙ্কান প্রিমিয়ার লিগের মাঠে গড়ানোর অপেক্ষা। দলগুলোকে নিয়ে এখন থেকেই নিজেদের পরিকল্পনা সাজাতে বসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আর সেই পরিকল্পনার টেবিলেই কপাল পুড়লো বাংলাদেশি তারকাদের স্মৃতি জড়ানো দুই দলের।

এসএলসি-এর সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, লঙ্কান প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্স এবং জাফনা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছে আয়োজক বোর্ড। কলম্বোতে গেল আসরে খেলেছিলেন তাসকিন। আর হৃদয়ের লঙ্কান লিগে অভিষেক ছিল জাফনা কিংসের হয়ে। এই দুই দলকেই এবার মাঠে নামতে হবে নতুন মালিকানা।

লঙ্কা প্রিমিয়ার লিগে অবশ্য দলগুলোর বাদ পড়া আর যুক্ত হওয়ার এমন ধারা নতুন নয় মোটেই। এলপিএলে ৫ম আসর মাঠে গড়াবার কথা থাকলেও বর্তমানে কোনো দলেরই প্রাথমিক মালিকানা আর যুক্ত নেই। ৫ ফ্র্যাঞ্চাইজির কেউই ৩ মৌসুমের বেশি সময় এই লিগে টিকতে পারেনি।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র

জাফনা কিংস ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী দল। যারা দ্বিতীয় মৌসুম থেকে চতুর্থ মৌসুম পর্যন্ত তারা লিগের অংশ ছিল। এলপিএলের ইতিহাসে অন্যতম সফল দল জাফনা। এখন পর্যন্ত চারটি আসরের মধ্যে তিনবার শিরোপা জিতেছে তারা। অপরদিকে, কলম্বো ফ্র্যাঞ্চাইজি ৫ম আসরে এসে চতুর্থবারের মতো মালিক পরিবর্তন করতে যাচ্ছে। এই দলটি এর আগে “কলম্বো কিংস” এবং “কলম্বো স্টারস” নামেও এলপিএলে অংশ নিয়েছিল।

এলপিএলে এই দুই দল চলে যাওয়ার কারণে ২০২৪ এর পূর্বের কোন দলই আর থাকছে না। গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স এবং ক্যান্ডি ফ্যালকনস – এই তিনটির বর্তমান মালিকরাও ২০২৪ সালে নতুন করে যুক্ত হয়েছিলেন।

আরও পড়ুনঃ   ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, ১৩ ছাত্রীর অভিযোগে বরখাস্ত শিক্ষক

কেন জাফনা এবং কলম্বো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে এর ব্যাখ্যায় শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) জানিয়েছে, “চুক্তিগত দায়বদ্ধতা পূরণে ব্যর্থতা”র কারণে এই দুই দলের মালিকানা বাতিল করেছে। তবে তারা ব্যর্থতার বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেনি।

উল্লেখ্য, সবশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশ জাতীয় দলের ৪জন তারকা খেলেছিলেন ভিন্ন তিন দলে। ডাম্বুলা সিক্সার্সে ছিলেন তাওহীদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান। তাসকিনের ঠিকানা ছিল কলম্বো স্ট্রাইকার্সে। আর শরিফুল ইসলাম খেলেছিলেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে। ২০২৫ আসরের তারিখ কিংবা ড্রাফট নিয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST