২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

পরীক্ষা দিতে যাওয়ার পথে দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় চলমান এসএসসি পরীক্ষার দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ভাঙ্গা বাজারের থানা রোডের কালীবাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত দুই পরীক্ষার্থীর বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বাসিন্দা। তারা পরস্পর বন্ধু।

দুই বন্ধুর মধ্যে আশিক মাতুব্বর (১৭) উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বন্ধু সাইম শেখ (১৮) ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী। আশিকের আজ কৃষি শিক্ষা বিষয়ের এবং সাইমের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা ছিল।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই পরীক্ষার্থীর মধ্যে সাইম শেখ ঘটনার বিবরণ দিয়ে বলেন, আমরা দুই বন্ধু দুই প্রতিষ্ঠানের ও দুই কেন্দ্রের পরীক্ষার্থী হলেও একই গ্রামের বাসিন্দা হওয়ায় প্রতিদিন একসাথে গ্রামের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে ভাঙ্গা উপজেলা সদরে আসি। আজও সেভাবেই ভ্যানে চড়ে আসছিলাম। ভ্যানে ভাঙ্গা বাজারের থানা রোড সংলগ্ন কালীবাড়ির সামনে এলে রাস্তায় একটি ট্রাককে পাশ কাটানোর জন্য আমাদের ভ্যান দাঁড়িয়ে পড়ে। এ সময় আমাদের গ্রামেরই এক তরুণ অস্ত্র দিয়ে আমাদের দুইজনকে কুপিয়ে দৌড়ে চলে যায়।

আরও পড়ুনঃ   মোটরসাইকেল থেকে নামিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পরে এলাকাবাসী আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা দ্রুত জখমের স্থানে সেলাইসহ চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসকসহ তাদের স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেন। দুপুর ১টার দিকে পরীক্ষা শেষ হলে পুনরায় তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যা: এবার স্বীকারোক্তি দিচ্ছেন মোস্তাফিজ

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়েছে। দুইজনেরই বাম হাতসহ শরীরের একাধিক জায়গায় কোপানো হয়েছে। এদের হাসপাতালে আনার পর কোপানোর স্থানে সেলাইসহ অন্যান্য চিকিৎসা দিয়ে চিকিৎসকসহ পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। পরীক্ষার পর পুনরায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. হায়দার হোসেন বলেন, দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কেন্দ্রে এনে পরীক্ষা দেওয়ানো হয়েছে। পরীক্ষা শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, দুইজন এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। তারা হাসপাতালে ভর্তি আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST