২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকতে হবে। উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ। এটা অপরাধ, সবাইকে এটি মেনে চলতে হবে।’

রবিবার (২ মার্চ) বিকালে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ধূমপানকে কেন্দ্র করে মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যতটুকু জানি, ওই দুই নারী সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার সময় তাদের বাধা দেন এবং চা ছুড়ে মারেন। সবাইকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান নারী-পুরুষ সবার জন্য নিষিদ্ধ।’

আরও পড়ুনঃ   হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ

তিনি আরও বলেন, ‘এখন রমজান চলছে, সবাইকে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টাও সবাইকে অনুরোধ করেছেন, কেউ যেন প্রকাশ্যে খাবার না খান। এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।’

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইন্সের মেস, ক্যান্টিন ও রান্নাঘর ঘুরে দেখেন এবং পুলিশ সদস্যদের খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন।

গ্যাস সংকটের বিষয়ে তিনি বলেন, ‘আমি দেখলাম, এখানে গ্যাস সংযোগ থাকলেও লাইনে গ্যাস নেই। সঙ্গে সঙ্গে জ্বালানি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আশা করি, আগামীকাল থেকে গ্যাস সমস্যার সমাধান হবে।’

আরও পড়ুনঃ   আফগানিস্তানকে হারিয়ে আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

রমজানে পণ্যমূল্য বৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে জিনিসপত্রের দাম কমানো হয়, অথচ আমাদের দেশে উল্টো সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়। আমি ব্যবসায়ীদের অনুরোধ করবো, যেন তারা পণ্যের দাম না বাড়ান।’

ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় বাজার নিয়ন্ত্রণে কোনও সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সিন্ডিকেটবিরোধী অভিযান না থাকলেও গত বছরের তুলনায় এবার জিনিসপত্রের দাম কম রয়েছে। অভিযান না চালিয়েও যদি বাজার স্বাভাবিক থাকে তাহলে সেটাই ভালো।’

পরিদর্শনের সময় ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST