১৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র পাঠান বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

পদত্যাগ করা বিচারপতিরা হলেন, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।

আইন মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই বিচারপতিরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৬(৪) অনুচ্ছেদমতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

আরও পড়ুনঃ   ইন্স্যুরেন্স কোম্পানির চাকরির আড়ালে জঙ্গি সংগঠনের রিক্রুটার

উল্লেখ্য, দুর্নীতি ও গুরুতর পেশাগত অসদাচরণের অভিযোগে ২০১৯ সালের ২২ আগস্ট হাইকোর্ট বিভাগে কর্মরত এই তিন বিচারপতিকে বিচারিক দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই সিদ্ধান্ত দেন। অব্যাহতি দেওয়ার পর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বলা হয়েছিল, তিন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আপিল বিভাগের তৎকালীন বিচারপতি (বর্তমানে অবসরে) মো. ইমান আলীর নেতৃত্বে গঠিত হয়েছিল তদন্ত কমিটি। কিন্তু এরপর তাদের বিষয়টি এভাবেই ঝুলেছিল। তথ্যসূত্র : সময়ের আলো অনলাইন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST