২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, ৫ নারীসহ ১০ অপহরণকারী আটক

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় ৫ নারীসহ ১০ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌরশহরের ছাতিয়ানগাছা সড়কের দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে স্থানীয়রা অপহরণের জন্য ব্যবহৃত মাইক্রোবাস সহ ১০ অপহরণকারীকে আটক করে। পরে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা যায়, রাজশাহী গোদাগাড়ি এলাকা থেকে মাইক্রোবাসযোগে আসে অপহরণকারীরা। তারা বনপাড়ার ছাতিয়ানগাছা সড়ক থেকে কলেজ ছাত্রীকে জোরপূর্বক তুলে এনে মাইক্রোবাসে ঢোকায়। এ সময় ওই কলেজ ছাত্রী কৌশলে জানালা দিয়ে লাফ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সকলকে আটক করে।

কলেজ ছাত্রী রাধা রাণী কর্মকার (ছদ্ম নাম), বয়স ১৭ জানান, রাজশাহী গোদাগাড়ির একটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী সে। কলেজে পড়াশোনার সময় ওই এলাকার শফিউল ইসলাম (২৮) এর সাথে তার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সুত্র ধরে বিভিন্ন সময় তাকে যৌন নিপীড়ন করতে থাকে শফিউল। এক পর্যায়ে বোনের বাড়ি বনপাড়াতে পালিয়ে আসি। মঙ্গলবার বিকেলে আমার দুই সহপাঠী বান্ধবী আমার বোনের বাড়িতে আমার সাথে দেখা করতে আসে। আমাকে তারা বলেনি যে শফিউল তাদেরকে পাঠিয়েছে। আমি সরল মনে তাদের নাস্তা খেতে দেই এবং তাদেরকে বিদায় দিতে সড়কে আসি। সেখানে সড়কের অদূরে দাঁড়ানো মাইক্রোবাস দেখে আমি আর যেতে চাই নাই। এক পর্যায়ে মাইক্রোবাস থেকে শফিউল, তার স্ত্রী, ৪ বন্ধু সহ ৮ জন বের হয়ে আসলে আমি ভয়ে দৌড়ে পাশের একটি ঘরে অবস্থান নিই। সেখান থেকে তারা দরজা ভেঙ্গে মুখ চেপে ধরে আমাকে কোলে তুলে মাইক্রোবাসে তোলে। পরে কৌশলে জানালা দিয়ে লাফ দিয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ   শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান জানান, মেয়েটি হিন্দু সম্প্রদায়ের ও ছেলেটি মুসলিম এবং বিবাহিত। ফলে এ প্রেমের সম্পর্ক আর টিকেনি। মেয়েটিকে প্রাইভেট পড়াতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে প্রেমের সম্পর্ক না রাখায় প্রেমিক শফিউল তাকে অপহরণের চেষ্টা চালায়। এ ব্যাপারে মাইক্রোবাস সহ ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃত সকলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি এলাকায়। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST