১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ডেভিল হান্ট অপারেশনে আটক – ৪

হেলাল উদ্দীন, বাগমারা : ডেভিল হান্ট অপারেশনে রাজশাহীর বাগমারায় তিনজন ও পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। আটককৃতরা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতভর পুলিশ অপরাধীদের ধরার জন্য অভিযান চালায়। অভিযানকালে নিজ নিজ বাড় থেকে শ্রীপুরের যুবলীগের নেতা শাহজাহান আলীকে (৪১) আটক করে পুলিশ। একই সঙ্গে ডেলিভহান্ট অপারেশনে তিনজনকে আটক করা হয়। এঁরা হলেন গণিপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সোবহান (৪২), যুবলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তপন কুমার সরকার (৫৩) ও যুবলীগের নেতা কলেজশিক্ষক আসাদুজ্জামান (৫৪)। তাঁদের বিরুদ্ধে সরকার বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

গত ৫ আগস্ট ও ১৮ জুলাই আটককৃতরা উপজেলা সদর ভবানীগঞ্জে ধারাল অস্ত্র এবং লোহার পাইপ নিয়ে হামলা করে। এ সংক্রান্ত ভিডিও গত তিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যুবলীগ নেতা তপন কুমার সরকারকে লোহার রড নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া ও হামলা করতে দেখা যায়। ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়। এর পরেই পুলিশ তাঁদের ধরতে অভিযান চালায়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

পুলিশ জানায়, তাঁদের গত ৫ আগস্টের ঘটনায় যুবদল নেতা মুনসুর রহমানের ওপর হামলা ও গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST