১১ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন’

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্তু বনে-জংগলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে খুঁজে বের করুন।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সরকারি সব প্রতিষ্ঠানে এখনও আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এ সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ   ‘না জানিয়ে’ বিএনপির কমিটিতে নাম, দুই নেতার পদত্যাগ

‘বিএনপির নির্বাচন চাওয়ার নিয়ে অনেকে সমালোচনা করেন’— উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য দেড় যুগ ধরে আন্দোলন করেছে। আমাদের কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এটি তো নতুন দাবি নয়।’

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার নির্বাচন পরিকল্পনার সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানে না যে, এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক-ফোকর দিয়ে মাথা বের করবে। এটি অশুভ চক্রান্ত।’

গতকাল সোমবার বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়টি উপস্থাপন করে মির্জা আব্বাস বলেন, ‘ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এমন সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে, সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র এ নির্বাচন বানচাল করতে না পারে।’

আরও পড়ুনঃ   দুর্গাপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর

নগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এ ছাড়া উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

১

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

২

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৩

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৪

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৫

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৭

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৮

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৯

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১০

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST