২১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর

মসিউর রহমান, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এক ওয়ার্ড শাখা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পালশা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মনোনয়ন প্রত্যাশী লন্ডন প্রবাসী ব্যারিস্টার রেজাউল করিমের অনুসারীরা স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এর আগে সোমবার বিকেলে পালশা বিদ্যালয় মাঠে ব্যারিস্টার রেজাউল করিমের অনুসারীদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম বলেন, ব্যারিস্টার রেজাউল করিমের বাবা আজগর আলী বিগত সরকার আমলে আওয়ামী লীগে যোগ দেন। তিনি বিএনপির সাবেক নেতা হলেও এখন আর দলে সক্রিয় নন। সোমবারের দোয়া মাহফিলের জন্য স্থানীয় নেতাদের সহযোগিতা চাইলেও অনেকে রাজি হননি। এ কারণে ক্ষুব্ধ হয়ে সভা শেষে অফিসে হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিনি আরও বলেন, আব্দুল মান্নান নামে স্থানীয় এক নেতা ভাঙচুরের নেতৃত্ব দেন। হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল ও নেতাদের ছবি ভাঙচুর করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রদল নেতা আব্দুল মান্নান বলেন, আমরা প্রোগ্রাম শেষ করে ডেকোরেটরের সামগ্রী ওই অফিসে রেখে চলে এসেছি। এরপর যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, তারাই নিজেদের মধ্যে বিরোধ মেটাতে অফিসে হামলা চালায়। এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

তিনি দাবি করেন, নবগঠিত ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটির লোকজন এ ঘটনা ঘটিয়েছে। অনেক প্রত্যক্ষদর্শী আছে যারা হামলার সময় উপস্থিত ছিলেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

আরও পড়ুনঃ   জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন : জামায়াত আমির

এ বিষয়ে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রেজাউল করিম ও তাঁর পিতা আজগর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন বলেন, গতকাল এমপি প্রার্থী রেজাউলের একটি প্রোগ্রাম ছিল। তারা প্রোগ্রাম শেষ করে যাওয়ার পরে দলীয় ওয়ার্ড শাখা কার্যালয়ে কয়েকজন হামলা চালিয়েছে বলে শুনেছি।

ঘটনার সঙ্গে কারা জড়িত, জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় কিছু বিএনপি ও আওয়ামী লীগের লোকজন হামলায় অংশ নিয়েছে, যতটুকু তথ্য পেয়েছি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST