২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের বিক্ষোভে থানা চত্বরে উত্তেজনা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলামকে অপসারণের দাবি জানাচ্ছেন।

বুধবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরদী থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালায় শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন, “থানার ওসির অপসারণ চাই”, “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করো”, এবং “ছাত্রদের ওপর হামলার বিচার চাই”। তারা বলেছেন, থানার ওসি অপসারণের আদেশ না আসা পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার

এই অবরোধের কারণে সড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানজিদুর রহমান দিহান, মাহিম মেহরাব, মেহের হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজসহ অন্যান্য নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ‘ইব্রাহিম হোসেনের ওপর হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুনঃ   রাত পোহালেই তানোরে শুরু হচ্ছে ভোট গ্রহণ

তিনি আরও বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও থানার সামনে শিক্ষার্থীরা এখনও অবস্থান করছেন।’।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামিসহ অন্যান্যরা এখনো পলাতক রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১০

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১১

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১২

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৩

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৪

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৬

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৭

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৮

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST