২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পঞ্চাশেও যেভাবে নিজের জৌলুস ধরে রেখেছেন এই বিশ্বসুন্দরী

অনলাইন ডেস্ক : ১৯৯৪-তে যেমন দেখতে ছিলেন, এখনও খানিকটা এক রকম। দেখলে কেউ বলবে না বয়স তার বয়স ৪৯! বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনকে দেখে বয়স অনুমান করাটা মুশকিল। এত টানটান ত্বক, টোনড ফিগারের রহস্য কী, কীভাবে নিজেকে ফিট রাখেন- তা এক সাক্ষাৎকারে খোলসা করেছেন অভিনেত্রী।

সুস্মিতা জানান, এক বিশেষ পানীয় তাকে সারাদিন চনমনে ও ফিট রাখতে সাহায্য করে। কীভাবে দিন শুরু করেন, সারাটা দিন কীভাবে কাটান, সবটাই শেয়ার করেন তিনি।

২০২৩-এ টুইক ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাক্তন মিস ইউনিভার্স তার সকালের রুটিন নিয়ে খোলামেলা আলোচনা করেন। জানান, প্রতিদিন সকাল শুরু হয় এক গ্লাস গরম জল ও লেবুর রস দিয়ে। সাধারণত সকালে হালকা গান শোনেন তিনি। ধীরে ধীরে শরীরচর্চায় ঢোকেন। এই সময়ে বেশি চিৎকার বা আওয়াজ পছন্দ নয় তার। একই গান লুপে শোনেন, যা নাকি তার কাছে ‘মুভিং মেডিটেশন’ হয়ে ওঠে।

আরও পড়ুনঃ   বিচ্ছেদ হলো অর্জুন-মালাইকার

অভিনেত্রী বলেন, ‘আমি চেষ্টা করি ফোনে হাত না দিতে, তবে সবসময় সেটা হয়ে ওঠে না।’

সুস্মিতা কীভাবে এত ফিট রাখেন নিজেকে, উত্তরে সুস্মিতা জানান, আগে প্রচুর ব্যায়াম করতেন। কঠোর পরিশ্রম করতেন। ঘাম ঝরাতেন। প্রথমে এক ঘণ্টা ওয়ার্ম-আপ, তারপরে দু’ঘণ্টা এক্সারসাইজ ও তারপর ৩০ মিনিট কুল-ডাউন। তবে ২০২৩ সালের প্রথম দিকে হৃদরোগে আক্রান্ত হন এবং এই রুটিনে একটু পরিবর্তন আনতে হয়। এখন তিনি হাঁটাহাঁটি, যোগব্যায়াম এবং স্ট্রেচিং করেন সকালে উঠে।

আরও পড়ুনঃ   ১৫ বছর পর ঢাকার কনসার্টে গাইবেন বেবী নাজনীন

তাহলে কি ব্যায়ামকে বিদায় জানিয়েছেন সুস্মিতা! তার কথায়, আগামী ছয় মাসে তিনি আবার পুরোনো ব্যায়ামের রুটিনে ফিরতে পারবেন।

ব্যায়াম, যোগচর্চা ও জীবনশৈলীই কি সুস্মিতা সেনের ঝকঝকে ত্বকের রহস্য কি না, প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার ত্বক পরিচর্যার নিয়ম খুবই সহজ। আমি মেকআপ সাধারণত করি না, শুধু কাজের জন্য করতে হয়। ক্লিনজিং মিল্ক, টোনার, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করি।’ তিনি জোর দিয়ে বলেন, ‘সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই জরুরি, যদিও আমি সেরাম ব্যবহার করি না।’

এই অভ্যাসগুলো সুস্মিতাকে শুধুমাত্র শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ভালো রাখে। আর এর পাশাপাশি তিনি বহু মানুষের অনুপ্রেরণাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১০

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৬

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৭

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৯

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST