৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গোবিন্দের জন্যই বলিউডে কাজ পাচ্ছে না মেয়ে, অভিযোগ স্ত্রীর

অনলাইন ডেস্ক : কখনও বলিউড সম্পর্কে কটাক্ষ, কখনও বা গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য করে শিরোনামে সুনীতা আহুজা। এবার মেয়ে টিনার বলি-ক্যারিয়ার নিয়ে তার মন্তব্য শুনে নড়েচড়ে বসেছে নেটপাড়া। কারণ মেয়ের ক্যারিয়ারের ভবিষ্যতের কথা বলার পাশাপাশি গোবিন্দকেও খোঁচা দিতে ছাড়েননি তার স্ত্রী।

ঠিক কী বলেছেন সুনীতা? গোবিন্দ-পত্নী জোর গলায় জানান, বলিউডকে মোটেই বিদায় জানাচ্ছে না তাদের মেয়ে। আরও জানান, নিজের প্রথম ছবি সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ডে কাজ করার পর প্রশংসিত হয়েছিল টিনার অভিনয়। তারপরেও ভাল কাজের প্রস্তাব আসছে না তার কাছে।

এর পেছনে অন্যতম কারণ হিসেবে দেখছেন স্বামী গোবিন্দের দায়।

আরও পড়ুনঃ   অর্কর সঙ্গে কেক কাটলেন পরীমণি

সুনীতার মতে, বলিপাড়ার অন্দরে অনেকের ধারণা টিনা কোনও ছবিতে কাজ করলেই সেই সেটে হাজির হবেন গোবিন্দ এবং ছবির সব ব্যাপারে মাথা ঘামাতে শুরু করবেন। এই ভয়েই টিনার কাছে কাজের প্রস্তাব আসছে না।

এরপরে পরিচালকদের কাছে অভিনেতার স্ত্রী অনুরোধ করে বলেন, আপনারা টিনাকে ভালো কাজের একটা সুযোগ দিন।

সম্প্রতি, নারীদের ঋতুস্রাব নিয়ে মন্তব্য করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। তার দাবি, ঋতুস্রাবকালীন যন্ত্রণা নাকি শুধুমাত্র মুম্বাই, দিল্লির মতো বড় বড় শহরের মেয়েদের হয়ে থাকে।

টিনার কথায়, ‘আমি জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছি চণ্ডীগড়ে এবং ঋতুকালীন যন্ত্রণার কথা শুনেছি শুধুমাত্র মুম্বাই ও দিল্লির মেয়েদের কাছে।’

আরও পড়ুনঃ   মেয়েটা কে ছিল, আমরা দু’জনের কেউ চিনি না : বর্ষা

টিনা জানান মেয়েদের এই যন্ত্রণা আসলে এক ধরনের মানসিক সমস্যা। একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে যায়। টিনার কথায়, ‘অনেক সময়ই দেখা যায় কোনও একজন নিজের যন্ত্রণার কথা বলতে থাকলে অন্যজনও ওই বেদনা অনুভব করতে শুরু করেন। এটা মানসিক। পাঞ্জাব বা অন্য ছোট শহরের মহিলারা অনুভবই করতে পারেন না, কবে তাদের ঋতুস্রাব শুরু হলো, কবে বন্ধ হয়ে গেল।’

এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়তেই টিনার মন্তব্যর জেরে ক্ষুব্ধ হন নেটিজেনরা। যদিও গোবিন্দের মেয়ে পরবর্তীতে কোনো প্রতিক্রিয়া জানাননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

১০

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১২

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১৩

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৪

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

১৫

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

১৬

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

১৭

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

১৮

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

১৯

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

২০

Design & Developed by: BD IT HOST