২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ওয়ানডে সিরিজের দলেও নেই শান্ত, ফিরলেন আফিফ

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে শান্ত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ।

এই সিরিজে পাওয়া যাচ্ছে না মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়কে। ক্যারিবিয়ানদের বিপক্ষে আসন্ন এই সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন এই দুই মিডল অর্ডার ব্যাটার।

আরও পড়ুনঃ   মোহাম্মদপুরে মা-মেয়ে খুন : অভিযুক্ত গৃহকর্মীর আসল নাম-পরিচয় শনাক্ত

এই সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে এবারও ফেরা হলো না এই অভিজ্ঞ অলরাউন্ডারের। তবে প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা ওপেনার জাকির হাসান বাদ পড়েছেন। তবে জায়গা ধরে রেখেছেন সেই সিরিজে অভিষেক হওয়া পেসার নাহিদ রানা।

আগামী ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। এক দিন বিরতি দিয়ে পরের ম্যাচ ১০ ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচ হবে ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

আরও পড়ুনঃ   নতুন দলের নেতৃত্ব পেলেন সাকিব

বাংলাদেশ ওয়ানডে দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

১০

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১১

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

১২

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

১৩

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১৪

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৫

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

১৬

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৭

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১৯

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST