১৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য জাকের পার্টির আছে’

রাজবাড়ী প্রতিনিধি : জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার বলেছেন, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। এখনো নির্বাচন কমিশন গঠন হয়নি। বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে জাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে। পরিবেশ পরিস্থিতি দেখে জাকের পার্টি অবশ্যই সিদ্ধান্ত নেবে। তবে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি ও সামর্থ্য জাকের পার্টির সবসময় আছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রাজবাড়ী পৌরসভার কমিউনিটি সেন্টারে জেলা জাকের পার্টির সংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জাকের পার্টির মহাসচিব বলেন, জাকের পার্টির প্রতিষ্ঠা হয়েছে ৩৫ বছর। এই ৩৫ বছরে জাকের পার্টি যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র দেশ ও জাতির স্বার্থে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় স্বার্থে কখনো কখনো আদর্শগত ও ইস্যুগত ভাবে কারো না কারো সঙ্গে সংযুক্ত হয়েছে। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, যে দলগুলো জনগণের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে, দেশ ও জাতির কথা বলে তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। সকল দলের সঙ্গে কুটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুসম্পর্ক রাখতে চাই। সামনের পরিস্থিতি বলে দেবে আমরা জোটবদ্ধ হব না এককভাবে যাত্রা অব্যাহত রাখব।

আরও পড়ুনঃ   তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই : জামায়াতের আমির

তিনি আরও বলেন, জাকের পার্টি চাই এবারের নির্বাচন জনগণের চাওয়া পাওয়ার নির্বাচন হোক। জনগণের পছন্দের নির্বাচন হোক। জনগণের সত্যিকারের আস্থার নির্বাচন হোক। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক উৎসবমুখর পরিবেশ নির্বাচন অনুষ্ঠানে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এবারের জাতীয় নির্বাচনের গুণগত পরিবর্তন করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও প্রতিটি দলের গুণগত পরিবর্তন আনতে হবে।

আরও পড়ুনঃ   বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না: ড. মঈন খান

রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাসের (কাঞ্চন) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক মওলামা মুফতি হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরী, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবির, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওবায়েদ মোল্লা, কৃষক ফ্রন্টের সম্পাদক কৃষক মহিউদ্দিন ফকির, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সম্পাদক মো. জিয়াউর রহমান বক্তব্য রাখেন। এসময় জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

১

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

২

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৩

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৪

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৫

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৭

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৮

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৯

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১০

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST