১৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না: ড. মঈন খান

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। সুশাসনে বিশ্বাস করে, জবাবদিহিতায় বিশ্বাস করে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আবদুল মঈন খান বলেন, ‘বিএনপি এ দেশের ছাত্র-জনতার সঙ্গে মিলে স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমাদের সবার সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি। সেই বিজয়কে সুসংহত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে।’

আরও পড়ুনঃ   বাগমারায় ধর্মীয় নেতাদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়

তিনি বলেন, যারা দেশ চালাবে, তাদের জনগণের সঙ্গে জবাবদিহি করতে হবে। আওয়ামী লীগের সময় জবাবদিহি ও গণতন্ত্র ছিল না। তারা উন্নয়নের নামে লুটপাট করে দেশ ধ্বংস করেছে। উন্নয়নের নামে সাইনবোর্ড টানিয়ে সেসব টাকা নিজেদের পকেটে ভরেছে।’

আরও পড়ুনঃ   রাজশাহী মহানগর বিএনপি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন

পথসভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া শামীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST