৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কিছু দল প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে: তা‌রেক রহমান

অনলাইন ডেস্ক: কিছু রাজ‌নৈ‌তিক দল প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান।

রোববার (৮ সে‌প্টেম্বর) বিকেলে সাতক্ষীরার কলা‌রোয়া হাইস্কুল ফুটবল মা‌ঠে উপ‌জেলা ও পৌর বিএন‌পি আ‌য়ো‌জিত বিশাল সমা‌বে‌শে ভার্চুয়া‌লি প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

‌তারেক রহমান ব‌লেন, প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে কিছু রাজ‌নৈ‌তিক দল বিভ্রান্ত হ‌য়ে কিছু কথা ব‌লেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব‌লেন, দে‌শের ভেত‌রে-বাই‌রে যারা কলকা‌ঠি নাড়‌ছে তারা চায় না দে‌শে গণতন্ত্র ফি‌রে আসুক। এক যু‌গেরও বে‌শি সময় ধ‌রে সমগ্র বাংলা‌দে‌শের মানুষ নির্যাতিত হ‌য়ে‌ছে। কলা‌রোয়া সাতক্ষীরার মানুষ এর প্রমাণ। দুই যুগ ধ‌রে আ‌ন্দোল‌নের মাধ্য‌মে দেশ স্বৈরাচারমুক্ত হ‌য়ে‌ছে।

আরও পড়ুনঃ   সৌদি আরব থেকে ফিরেছেন ২০,৫০০ জন বাংলাদেশি

‌দেশের সম্ভাবনা‌কে কা‌জে লাগা‌তে জনগ‌ণের সরকার দরকার উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌তে গে‌লে রাস্তা এক‌টি। এজন্য আ‌ন্দোলন কর‌তে গি‌য়ে বিএন‌পির লক্ষ লক্ষ নেতা-কর্মী খুন গুম মামলার শিকার হ‌য়ে‌ছে। স্বৈরাচার পা‌লি‌য়ে‌ছে। কিন্তু জনগ‌ণের রাজনৈতিক অ‌ধিকার এখ‌নো অ‌র্জিত হয়‌নি। এজন্য আমাদের আ‌ন্দোলন এখ‌নো শেষ হয়‌নি। যতক্ষণ পর্যন্ত জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা না হ‌বে ততক্ষণ পর্যন্ত বিএন‌পির আ‌ন্দোলন চল‌বে।

তা‌রেক রহমান ব‌লেন, আসুন আমরা দৃঢ় শপথ গ্রহণ ক‌রি যে এই দে‌শের হা‌রি‌য়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধা‌রে আমরা আ‌ন্দোলন চা‌লি‌য়ে যাব।

‌বিএন‌পির রাজনী‌তি উন্নয়ন-উৎপাদ‌নের রাজনীতি উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, বাংলা‌দে‌শের প্র‌ত্যেক অঞ্চ‌লে যেসব সম্ভাবনা আ‌ছে, তা সাম‌নে এ‌নে দেশ‌কে এ‌গি‌য়ে নেওয়া হ‌বে।

এসময় তারেক রহমান সাতক্ষীরার আম, চিং‌ড়ি মাছ ও সুন্দরব‌নের কথা উ‌ল্লেখ ক‌রেন এবং এখানকার সম্ভাবনাময় পণ্য উৎপাদন ও সংরক্ষ‌ণের মাধ্য‌মে বেকার যুবক‌দের কর্মসংস্থান গ‌ড়ে তোলার উ‌দ্যোগ গ্রহ‌ণের কথা জানান।

আরও পড়ুনঃ   তানোরে গ্যাসের ট্যাবলেট খেয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে

বিএন‌পির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সা‌বেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হা‌বিবের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে ‌বক্তব্য রা‌খেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আ‌জিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল খা‌লেক, খুলনা বিভাগীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ‌বিএন‌পি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসু‌দ্দিন দিদার, জাতীয় নির্বাহী কমি‌টির সদস্য ডা. শ‌হিদুল আলম, সা‌বেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক তা‌রিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা প্রমুখ।- বাংলানিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST