১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

সৌদি আরব থেকে ফিরেছেন ২০,৫০০ জন বাংলাদেশি

অনলাইন ডেস্ক : গত ৫ জুন পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর, ১০ জুন থেকে গতকাল (শনিবার) পর্যন্ত মোট ২০ হাজার ৫০০ জন বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

হজ অফিসের দেয়া সরকারি তথ্য অনুসারে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৪ জন ও বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৭৬ জন বাংলাদেশে ফিরেছেন।

এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরবে ২৫ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ২৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১৯ জন মক্কায়, ৯ জন মদিনায় ও একজন আরাফাতে মারা গেছেন।

আরও পড়ুনঃ   ক্রিকেটার-কোচদের সঙ্গে মুশতাকের সাক্ষাৎ

উল্লেখ্য, জেদ্দাহ, মিনা বা মুজদালিফায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ অফিস আরো জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ৬ হাজার ২০৭ জনকে পরিবহন করেছে। সৌদির জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স ৭ হাজার ৮৭৩ জনকে ও সৌদি-ভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৬ হাজার ৪২০ জনকে ফিরিয়ে এনেছে।

এখন পর্যন্ত মোট ৫২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সাউদিয়া এয়ারলাইন্সের ২০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি বিমান।

আরও পড়ুনঃ   দেশত্যাগে নিষেধাজ্ঞার খড়গে ২৭ মন্ত্রী-এমপিসহ ৬০ ব্যক্তি

এ বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল এবং ৩১ মে তা শেষ হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের সুবিধার্থে এ বছর ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দেয়।

হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনার জন্য ১০ জুন থেকে শুরু হওয়া হজ ফ্লাইটগুলো ১০ জুলাই পর্যন্ত চলবে।

হজ অফিস জানিয়েছে, সকল বাংলাদেশি নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করতে, কর্তৃপক্ষ চলমান ফিরতি ফ্লাইট ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST