৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

কলকাতায় শুটিংয়ে কাজল, নতুন সিনেমার নাম ‘মা’

অনলাইন ডেস্ক : কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, মার্চে কলকাতায় আসছেন কাজল। তার পরবর্তী সিনেমার শুটিং হবে কলকাতা ও তার আশপাশের অঞ্চলে। অবশেষে সেটিই সত্যি হলো। নতুন এ সিনেমার নাম হলো ‘মা’।

তবে কলকাতায় অভিনেত্রী একা নন, সঙ্গে রয়েছেন অভিনেতা রণিত রায়। পরনে ধূসর রঙের কো-অর্ড সেট, চোখে রোদচশমা। গতকাল শুক্রবার কলকাতা বিমানবন্দরে এভাবে দেখা গেল অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ   এবার শাড়িতে রাঙিয়ে দিলেন রোজা

শুধু কলকাতা নয়, বোলপুরেও এই ছবির শুটিং হবে বলে জানা যায়।

জানা গেছে, কাজলের এই সিনেমার প্রযোজক অজয় দেবগণ। গত বছর এই সিনেমার জন্য নিজেই রেইকি সেরে গিয়েছিলেন অজয় দেবগণ।

পরিচালক সমু মুখোপাধ্য়ায় ও তনুজার মেয়ে কাজল। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছেন তিনি। এখনও দুর্গাপূজায় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন। নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগ প্রসাদ। বাংলার সঙ্গেও তার অদ্ভুত নাড়ির টান। তাই কলকাতায় এলে কাজলের প্রাণে একমুঠো ফ্রেশ অক্সিজেন হয় এমনটা আগেও জানিয়েছেন কাজল।

আরও পড়ুনঃ   বাড়ির পূজায় রানি-কাজলদের বাঙালিয়ানা

বহুদিন ধরেই বড়পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। তবে সম্প্রতি ওয়েব সিরিজে নজর কেড়েছেন অভিনেত্রী। যার মধ্যে অন্যতম ‘ট্রায়াল’। এই সিরিজে কাজলের বিপরীতে ছিলেন যিশু সেনগুপ্ত। এই সিরিজে যিশুর সঙ্গে কাজলের এক চুম্বন দৃশ্য নিয়ে হইচই পড়ে গিয়েছিল নেটপাড়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST