১৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্যারাগুয়ে ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াডে দুঃসংবাদ

অনলাইন ডেস্ক : ক্লাব ফুটবলের সূচিতে চাপ বেড়েছে অনেকটা দিন ধরেই। চলতি মৌসুম থেকেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেড়েছে ম্যাচ সংখ্যা। চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগের ঠাসা সূচিতে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে ক্লাব এবং খেলোয়াড়রা। যার প্রভাব পড়ছে খেলোয়াড়দের ফিটনেসে। একের পর এক তারকা ছিটকে পড়ছেন ইনজুরির কারণে।

সেই তালিকায় নতুন সংযোজন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। তবে ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের সামনের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের বিজ্ঞপ্তিতে জানায়, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান লিসান্দ্রো। যদিও তিনি কী ধরনের চোটে ভুগছেন, তা ক্লাব ও জাতীয় দল কেউই জানায়নি। দিনদুয়েক আগে ঘরের মাঠে আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের সবশেষ ম্যাচ খেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন লিসান্দ্রো মার্টিনেজ।

আরও পড়ুনঃ   জোড়া সেঞ্চুরিতে যেসব রেকর্ড গড়লেন পান্ত-গিলরা

এই বছরে আর্জেন্টিনা খেলা ১৪ ম্যাচের ১০টিতেই মাঠে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। ২০১৯ সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ২৬ ম্যাচ। ছিলেন ২০২২ সালে জয় করা বিশ্বকাপের স্কোয়াডেও। গুরুত্বপূর্ণ এই তারকার জায়গায় দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা।

মেদিনা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কেবল তিনটি ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি শুরুর একাদশে ছিলেন শুধু সবশেষ ম্যাচে গত বছরের জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে। চলতি বছরে প্রথমবার তাকে আলবিসেলেস্তেদের একাদশে দেখা যাবে কি না তা নিয়েও আছে প্রশ্ন। দলে ডাক পেয়েই জরুরী ভিত্তিতে ফ্রান্স থেকে আর্জেন্টিনায় উড়াল দিয়েছেন এই ডিফেন্ডার।

আরও পড়ুনঃ   পবায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফ্রেন্স ক্লাব লেঁসের হয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচে ছিলেন মেদিনা। তার দল আছে ফ্রেঞ্চ লিগের ৭ম স্থানে। জাতীয় দলে ডাক পাওয়ার ক্ষেত্রে ইংলিশ ক্লাব বোর্নমাউথের মার্কো সেনেসিকে টপকে গিয়েছেন তিনি। এর পেছনে অবশ্য বড় কারণ মেদিনার ভিন্ন ভিন্ন পজিশনে খেলার সক্ষমতা। একাধারে লেফট সেন্টার ব্যাক এবং লেফট ব্যাকে খেলতে পারেন তিনি।

বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে প্যারাগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST