১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রাপ্ত-অপ্রাপ্তবয়স্কদের সিনেমা বোঝা যাবে যেভাবে

অনলাইন ডেস্ক : সৈয়দ জামান শাওন ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘৩৬-২৪-৩৬’ সিনেমাটি সম্প্রতি সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। চরকি প্রযোজিত সিনেমাটির সেন্সর সার্টিফিকেশন সনদে লেখা গ্রেডিং ‘ইউ’তে সিনেমাটি সনদ পেয়েছে। এটা নিয়ে সিনেমাভক্তদের মধ্যে কৌতূহল লক্ষ্য করা যায়। কারণ, বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রথম সিনেমার গ্রেডিং প্রকাশ্যে এল।

দেশের বাইরে কোনো কোনো দেশে ৪/৬টির মতো সিনেমার গ্রেডিং থাকলেও বর্তমানে বাংলাদেশে দুটি গ্রেডিং পদ্ধতিতে আপাতত সনদ পাচ্ছে সিনেমাগুলো, গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিল। তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমরা বেশ কিছু সংস্কারের কথা জানিয়েছি কর্তৃপক্ষকে। এরপর দ্রুততম সময়ের মধ্যে আমরা গ্রেডিং পদ্ধতিতে সনদ দিতে পেরেছি। এখন থেকে যত সিনেমা জমা পড়বে, প্রতিটিরই গ্রেডিং করা হবে।’

আরও পড়ুনঃ   কনার গানে নোরার নাচ

কীভাবে সিনেমাগুলো গ্রেডিং করছেন, জানতে চাইলে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খান জানান, এসব সিনেমাকে, সেই ১৯৭৭ সালের সেন্সর সনদ বিধি ও ২০২৩ সালের সার্টিফিকেশন আইন অনুযায়ী দুটি ক্যাটাগরিতে গ্রেডিং করা হচ্ছে। ‘ইউ’ ও ‘এ’। সেন্সর সার্টিফিকেশন বোর্ড সূত্রে জানা যায়, ‘ইউ’ ক্যাটাগরির সিনেমা সর্বজনীন বা সব শ্রেণির দর্শকের জন্য প্রযোজ্য। আর ‘এ’ গ্রেডের সিনেমাগুলো শুধু প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য। এসব সিনেমা কিশোরদের জন্য উপযোগী নয়।

আরও পড়ুনঃ   ট্রলের তোয়াক্কা করেন না মালাইকা

সেন্সর সার্টিফিকেশন বোর্ড সূত্রে আরও জানা যায়, গ্রেডিং পদ্ধতিতে আরও কয়েকটি গ্রেড যুক্ত হবে, সেগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। সেভাবেই নতুন আইন ও বিধিমালা করা হচ্ছে। এর আগে ‘নয়া মানুষ’ সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন পেলেও সনদে গ্রেডিং উল্লেখ ছিল না।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST