২০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ঢাকা বোর্ডের ফটক ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ, হাতাহাতিতে আহত কয়েকজন

অনলাইন ডেস্ক : সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল বৈষম্যমূলক হয়েছে বলে দাবি করেছেন একদল শিক্ষার্থী। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ভবনের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা করেন তাঁরা। সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে হাতাহাতি ঘটে। এ সময় শিক্ষার্থীদের কয়েকজন গুরুতর আহত হন।

আজ রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে মারধরে শিক্ষার্থীদের কয়েকজন গুরুতর আহত হন। এক নারী শিক্ষার্থীর মাথা ফেটে যায়। তাঁদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   শহীদ পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

জানা যায়, শিক্ষার্থীরা ২০২৪ সালে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। দুপুর ১২টার দিকে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত ও সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষা বোর্ডের সামনে যান। সেখানে তাঁরা ভেতরে প্রবেশ করতে চাইল মূল ফটকে তালা দেন কর্মচারীরা। ফটকের সামনে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করে এবং দ্রুত বিষয়টি নিয়ে আলোচনার জন্য আহ্বান জানান।

আরও পড়ুনঃ   বিসিবি থেকে মাসে কত টাকা বেতন পাবেন টনি হেমিং

পরে কেউ কোনো সাড়া না দিলে শিক্ষার্থীরা তালা ভেঙে বোর্ডের চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করেন। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথাবার্তা একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয়।-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কাটাকালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১০

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

১১

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

১২

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৩

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৫

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

১৬

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১৭

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১৮

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১৯

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST