৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সার্জারি করে চেহারায় পরিবর্তন এনেছেন বারিশা হক

অনলাইন ডেস্ক : অভিনয়শিল্পীদের নিজের রূপ-চেহারায় পরিবর্তন আনার জন্য প্লাস্টিক সার্জারির ঘটনা নতুন কিছু নয়। বলিউড-হলিউডের অধিকাংশ তারকাই নিজের দৈহিক গঠনের কোনো পরিবর্তনের জন্য সার্জারি করিয়ে থাকেন।

তবে বাংলাদেশে সার্জারির ঘটনা খুবই বিরল। একে তো খুবই ব্যয়বহুল, অন্যদিকে দেশে প্লাস্টিক সার্জারির মতো উন্নতমানের চিকিৎসা ব্যবস্থাও তেমন নেই।

যে কারণে সার্জারির জন্য বাহিরের কোনো দেশকেই বেছে নিতে হয় শিল্পীদের। তবে বর্তমান সময়ের দেশের আলোচিত মডেল ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হক নিজের রূপ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য চেহারায় সার্জারি করিয়েছেন। যার ফলে তার চেহারায় আমূল কিছু পরিবর্তন এসেছে।

আরও পড়ুনঃ   বিমান দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোক প্রকাশ পায়েলের

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বারিশা নিজেই। যেখানে তিনি জানান, সার্জারি করিয়ে চেহারার শেপ, নাক, চোখ ও কপালের পরিবর্তন এনেছেন তিনি।

এ বিষয়ে বারিশা বলেন, ‘আমি প্রায় সবই পরিবর্তন করেছি। শুধু মনটা আগের মতো আছে।’

আরও পড়ুনঃ   অভিনেতা নয়, এবার নেতার ছেলের প্রেমে সাইফ কন্যা!

এই মডেলের কথায়, ‘আমার চেহারার শেপ আগে রাউন্ড ছিল, সেটা ভি শেপ করেছি। তারপর নাকে কিছু পরিবর্তন এনেছি। নাকটা আগে বোঁচা ছিল, সেটা ঠিক করেছি। চোখে কিছু পরিবর্তন এনেছি। বোটক্স করেছি, ফিলার করিয়েছি। এছাড়া কপালে ভাঁজ পড়া, সেটাও ঠিক করেছি।’

প্রসঙ্গত, বারিশা হক একাধারে একজন ব্র্যান্ড প্রমোটার, উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। তবে বছরজুড়ে ব্রান্ড প্রমোটে তাকে বেশি ব্যস্ত দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক চারঘাটে

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

১০

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

১২

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

১৩

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

১৫

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

১৬

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

১৭

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

১৮

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

১৯

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST