১৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোক প্রকাশ পায়েলের

অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কাছের মানুষকে হারালেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল ঘোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি তার বন্ধুর মৃত্যুর কথা জানিয়েছেন।

তেলেগু ও হিন্দি সিনেমার নায়িকা পায়েল ঘোষের কলেজবন্ধু প্রীতি চ্যাটার্জি বৃহস্পতিবার আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। প্রীতির মৃত্যুর খবর পাওয়ার পর পায়েল তার ইনস্টাগ্রাম স্টোরিতে শোক প্রকাশ করে লেখেন, ‘RIP Preity. চ্যাটার্জি পরিবারকে আমার সমবেদনা।’

প্রীতির কথা বলতে গিয়ে পায়েল বলেন, ‘আমি জানতাম যে ও লন্ডন যাচ্ছিল। খবরটা শুনেই আমি সঙ্গে সঙ্গে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করি। দুর্ভাগ্যজনকভাবে, তাদের নীরবতাই সব কিছু বলে দিচ্ছিল। আমি এখনও স্তব্ধ। কলেজ জীবন থেকে ও আমার বন্ধু ছিল এবং আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে ও আর আমাদের মাঝে নেই।’

আরও পড়ুনঃ   শত কোটির সম্পদ বাজেয়াপ্ত, ছুটি কাটাতে বেরোলেন শিল্পা

তার কথায়, ‘আমি সত্যিই তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করি এবং তার পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস পায় এই কামনা করি। শুধু প্রীতি নয়, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের জন্যই আমার প্রার্থনা রইল। ঈশ্বর তাদের পরিবারের সবার মঙ্গল করুন।’

আরও পড়ুনঃ   বয়স কম হলে দীপিকা হতো চতুর্থ স্ত্রী, সঞ্জয়ের মন্তব্যে বিতর্কের ঝড়

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ২৩০ জন ছিলেন সাধারণ যাত্রী। আর বাকি ১২ জন ছিলেন ক্রু। বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST