২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অদ্ভুত পোশাকে আলোচনায় ভূমি

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক বোল্ড চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেদনেকর। দম লাগাকে হাঁইসার সাধারণ-মোটা গৃহবধূ থেকে বাধাই দো-র সমকামী পিটি টিচার, সব চরিত্রেই সমান উজ্বল নায়িকা।

তবুও শরীর নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষে মুখে পড়েন ভূমি। বিশেষত তার ফ্যাশন-সেন্স নিয়ে কাটাছেঁড়া কম হয় না। শনিবার সোশ্যাল মিডিয়ায় আরও একবার হাসির খোরাক হলেন এই অভিনেত্রী।

‘লাস্ট স্টোরিজ’ তারকা শুক্রবার রাতে হাজির হয়েছিলেন এক অ্যাওয়ার্ড নাইটে। সেখানেই ভূমির পোশাক নিয়ে হয়েছে জমিয়ে সমালোচনা। তার পোশাক দেখে রীতিমতো বিরক্ত নেটিজেনরা। উরফি জাভেদের সঙ্গে তুলনা টেনে বসলেন অনেকেই।

সমালোচনা যতই হোক, এদিন ভূমির পোশাক ছিল একদম হটকেক। ভাইরাল ভিডিওতে দেখা গেল, সাদা রঙা এথনিক পোশাক পরেছেন ভূমি। বিকিনি ব্লাউজের সঙ্গে সাদা লম্বা লেহেঙ্গা। শরীরের উর্ধাঙ্গ ভূমি ঢেকেছেন এক সি-থ্রু গিয়ারে, যার উপর রয়েছে ধাতুর তৈরি দুটি সাপ।

আরও পড়ুনঃ   আলিয়ার মেয়ের জন্মদিনে যেভাবে মিলে গেল বলিউড-ঢালিউড

ভিডিও দেখে চোখ ছানাবড়া সকলের। একজন লেখেন, ‘উরফির পোশাকেও এর চেয়ে বেশি অর্থ খুঁজে পাওয়া যায়’। আরেকজন লেখেন, ‘এটা কোন দেশের পোশাক?’ এছাড়া জঘন্য, বিশ্রী-র মতো বিশেষণ ভরে গেছে কমেন্ট বক্সে। কেউ লিখেছেন, ‘এই পোশাক দেখেই বমি পাচ্ছে’।

ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্টের জন্য মাঝেমধ্যেই নেটিজেনদনের তুলোধনার শিকার হন ভূমি। সম্প্রতি কম্বল দিয়ে তৈরি স্কার্ট পরে হাসির খোরাক হয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেও শিক্ষা নেননি!

আরও পড়ুনঃ   মা হচ্ছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

ক্যারিয়ারের শুরু থেকেই চর্চায় থেকেছেন এই অভিনেত্রী। ‘দম লাগাকে হাঁইসা’ ছবিতে ৯০ কিলোর ভূমিকে দেখেছে দর্শক। এরপর নিজের ভোল পালটে সকলকে চমকে দেন তিনি।

৩৫ কিলো ওজন ঝরিয়ে ছিপছিপে আর তন্বী ভূমি তাক লাগিয়েছিলেন। তবে নিজেদের শরীর নিয়ে বলি-নায়িকাদের অবসেশনের কমতি নেই। ‘ফ্ল্যাট বেলি’ সবার পছন্দ, পোজ দেওয়ার সময় দম আটকে রাখার কায়দা নিয়েও বরাবর ট্রোলড হন অভিনেত্রী।

সম্প্রতি ভক্ষক সিরিজে সাংবাদিকের ভূমিকায় অভিনয় নজর কেড়েছে ভূমি। খুব শিগগিরই ভক্ষক নির্মাতাদের সঙ্গে ফের কাজ করতে চলেছেন তিনি। আগামিতে নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’-এ দেখা যাবে এই তারকাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১০

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১১

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৩

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৪

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৫

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৬

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৯

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST