১৩ মে ২০২৬
অনলাইন সংস্করণ

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চেক চেক বিতরণ করেছে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন ও সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য অধিগৃহীত জমির ক্ষতিপূরণ হিসেবে ১২ জন ভূমি মালিকের মাঝে চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী জোনের অধীন সড়ক বিভাগাধীন ‘বানেশ্বর-ঈশ্বরদী জেলা মহাসড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্প এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় অধিগৃহীত জমির বিপরীতে এ ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। এতে মোট এক কোটি ২৩ লাখ ৯৮ হাজার ৮৯১ টাকার চেক ১২ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   মহাকাশে নিয়ন্ত্রণ হারাল স্পেসএক্সের রকেট, আকাশে ছড়িয়ে পড়ল ধ্বংসাবশেষ

অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে, যা অঞ্চলের মানুষের জন্য একটি বড় অর্জন হবে। উন্নয়নমূলক এই কাজ বাস্তবায়নে ভূমি মালিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকার তাদের জমির বাজারমূল্যের প্রায় তিনগুণ হারে ক্ষতিপূরণ প্রদান করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ক্ষতিপূরণের অর্থ দ্রুততম সময়ের মধ্যে ভূমি মালিকদের হাতে পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আইনি জটিলতা থাকলেও তা সমাধান করে পর্যায়ক্রমে চেক বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে যেন কোনো নাগরিক অযথা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও জেলা প্রশাসন সচেতন থাকবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে শিক্ষকদের ৫ দফা দাবি ও শিক্ষা কাঠামোতে পরিবর্তনের আহ্বান

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেক গ্রহণের পর ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে স্বস্তি ও সন্তোষের ভাব লক্ষ্য করা যায়। দীর্ঘদিনের অপেক্ষার পর ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়ে তারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST