২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সৎ ভাইয়ের বউকে ধর্ষণ মামলার আসামি গোদাগাড়ী থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ মামলার পলাতক আসামী আরিফুজ্জামান আরিফকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। সে উপজেলার সিএন্ডবি আচুয়া তালতলা এলাকার আরমান সরদারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই। বিবাদী ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত। গত ৩১ আগস্ট সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় যায় আরিফ। পরর্র্বতীতে ভিকটিমকে একা পেয়ে ভিকটিমের ২ বছর ৬ মাসের ছেলেকে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও ঘটনার বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের স্বামী বাড়ীতে এসে ভিকটিমকে অসুস্থ্য অবস্থায় দেখে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম তার স্বামীকে বিষয়টি জানান। এরপর অটোরিক্সাযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভিকটিমকে।উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ   ‘আমার ছেলে তো রাজনীতি করে না তবু কেন প্রাণ দিতে হলো’

পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী এলাকা হতে আরিফকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST