১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোচনা-দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল ‍অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ’ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর সহযোদ্ধা ও রাজশাহী বিশ্ববিদ্যায়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ এবং ‘পারিবারিক ও সামাজিক দর্শনে রাসূলুল্লাহ (সা.)’ শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করেন সীরাত বিশ্বকোষের বিশিষ্ট লেখক ও অনুবাদ ড. ইমতিয়াজ আহমদ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আজ থেকে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব শুরু

রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক শ.ম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী মিশু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের অধ্যাপক ড. মোহা.হাসনাত আলী, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু। এসময় নাতে রাসূল পরিবেশন করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাশের যুগ্ম মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমজাদ হোসেন শিমুল ও সদস্য মুহিব্বুল আরেফিন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

আরও পড়ুনঃ   মৃত্যুর পর রামেক হাসপাতালের পিআইসিইউতে বেড পেল নেহা

অনুষ্ঠানে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (আরটিজেএ) সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মো. রফিক আলম, সাবেক সভাপতি আব্দুস সবুর, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ, রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জুলু, জিয়াউল গনি সেলিম, আনিসুজ্জামান, আজাহার উদ্দিনসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST