৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আজ থেকে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব শুরু

স্টাফ রিপোর্টার: আজ ৩ ও ৪ মে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে অনুষ্ঠিত হচ্ছে, ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪’।
রাজশাহী লেখক পরিষদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ও ভারত থেকে শতাধিক কবি সাহিত্যিকরা উপস্থিত থাকবেন। দু’দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন আজ শুক্রবার ৯টায় রাজশাহী কলেজ মিলনায়তনে উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস শাখার বঙ্গবন্ধু চেয়ার ও একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট লেখক প্রফেসর সনৎ কুমার সাহা।
এই সাহিত্য উৎসবে লেখক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক এঁর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আলোচনা, কবিতা ও ছড়া পাঠ-ডকুমেন্টারি প্রদর্শনসহ প্রায় ৪টি অধিবেশন থাকছে এবারের হাসান আজিজুল হক সাহিত্য উৎসবে। আছে সংগীত, নৃত্য, ছড়াপাঠ ও আবৃত্তি। দুই দিনের এ উৎসব চলবে আগামীকাল শনিবার।
আজ অনুষ্ঠিত হবে ২টি অধিবেশন। ২য় অধিবেশনের প্রথম পর্বে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে- কবিতা বিষয়ক আলোচনা ও কবিতা পাঠ। ২য় পর্বে বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে- রজনীকান্ত সেনকে নিয়ে আলোচনা ও গান; ৩য় পর্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত থাকবে কবিতা আবৃত্তি; ৪র্থ পর্বে সন্ধ্যা ৭টা থেকে ৮ টা পর্যন্ত থাকবে ছড়াপাঠ। এছাড়াও ৫ম পর্বে রাত ৮টা থেকে পনে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে হাসান আজিজুল হককে নিয়ে নির্মিত ‘গল্পলোকের চিত্রকর’ ডকুমেন্টারি প্রদর্শনী।
শনিবার সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রথম অধিবেশনের প্রথম পর্বে হাসান আজিজুল হকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেয়া হবে। ২য় পর্বে সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত শিশুসাহিত্য বিষয়ক আলোচনা ও ছড়া অনুষ্ঠিত হবে। এছাড়াও ৩য় পর্বে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কথাসাহিত্যিক বিষয়ক আলোচনা এবং ৪র্থ পর্বে দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত মুক্ত গদ্যপাঠ করা হবে।
এরপর, দ্বিতীয় অধিবেশনের ১ম পর্বে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত হাসান আজিজুল হকের সাহিত্য নিয়ে আলোচনা; ২য় পর্বে বিকেল সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত কবিতা পাঠ ও আলোচনা; ৩য় পর্বে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ছোটগল্প পাঠ; ৪র্থ পর্বে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত পশ্চিমবঙ্গের কবিদের কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও ৫ম পর্বে সন্ধ্যা ৮টা থেকে পনে ১০ টা পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হবে।
পরিশেষে, সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্য রাজশাহী লেখক পরিষদ দেশের ছয়জন কৃতী সাহিত্যিককে ছয়টি ক্যাটাগরিতে ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব- ২০২৪’ পদক প্রদান করবেন। পদকপ্রাত্ত গুণিজনরা হলেন- কবি জুলফিকার মতিন (কবিতা), আখতার হুসেন (শিশুসাহিত্য), অধ্যাপক গোলাম কবির (প্রবন্ধ সাহিত্য), ড. কানাইলাল রায় (গবেষণা), ফেরদৌস হাসান (কথাসাহিত্য) ও রাশেদা খালেক (ভ্রমণ সাহিত্য)। পদকপ্রাত্ত এই ছয় গুণিজনদের- পুষ্প, উত্তরীয়, সনদপত্র, ক্রেস্ট ও অর্থমূল্য প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST