১৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কেমোথেরাপির মাঝে কনে সাজে ধরা দিলেন হিনা খান

অনলাইন ডেস্ক : অভিনেত্রী হিনা খান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ক্যানসারের তৃতীয় ধাপ চলছে তবুও আশাবাদী তিনি। তাই তো এই অসুস্থ শরীরেও মার্জার সরণিতে কনে সাজে বাজিমাত করলেন হিনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে হিনার পরনে ছিল লাল লেহেঙ্গা বধূবেশে পায়ে আলতা। দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে র‌্যাম্পে হাঁটছেন আগের মতোই।

আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই নেটপাড়ায় আপাতত ভাইরাল। যা দেখে অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন তার ভক্তরা। শুধু তাই নয় এই অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকে।

আরও পড়ুনঃ   ‘ছোট পর্দার সব তারকাই বিছানায় গিয়ে সফল হয়েছে’

কেউ বা আবার ‘বিগ বস’-এর ঘরে তার লড়াকু পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে ‘শের খান’ বলে আখ্যা দিয়েছেন। অনেকেই আবার সাহস জোগানোর জন্য হিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরও পড়ুনঃ   বোল্ড লুকে শ্রাবন্তী, জানালেন সুখে থাকার রহস্য

এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST