১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী কলেজ প্রশাসন ভবনে তালা দিল শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ড. আনারুল হক প্রাংকে অবাঞ্ছিত ঘোষণার পর এবার প্রশাসন ভবনে তালা ঝুঁলিয়ে দিয়ে আন্দোলন করলো শিক্ষার্থীরা। দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী অ্যাখ্যা দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই অধ্যক্ষ যেন রাজশাহী কলেজে প্রবেশ করতে না পারে এবং প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করতে না পারে সেজন্য প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করে। পরে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিকেল পর্যন্ত আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   বাগমারায় ১৫ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এদিকে, গত ৯ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষকে বদলি করে রংপুর কারমাইকেল কলেজে পাঠানো হয়েছে এবং তার জায়গায় ড. আনারুল হক প্রাং কে নিয়োগ দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা, দুর্নীতি ও রাজনৈতিক নানা সুবিধা নিয়ে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এ কারণে গত ১০ সেপ্টেম্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

শিক্ষার্থীরা জানান, আমরা একটি সূত্রে জেনেছিলাম, যে নবনিযুক্ত অধ্যক্ষ দায়িত্ব গ্রহণ করতে আসবেন। এখবর শোনার পর সকল শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হই। এরপর তারা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। আন্দোলনের একপর্যায়ে সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য এবং কলেজ থেকে দাপ্তরিকভাবে বিদায় নেওয়ার জন্য ক্যাম্পাসেও এসেছিলেন।

আরও পড়ুনঃ   ইন্টারনেট বন্ধ নিয়ে জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করেছেন পলক

প্রধান ফটকে তালা ঝুলানোর বিষয়ে জানতে চাওয়া হলে সোহেল রানা নামের এক শিক্ষার্থী বলেন, আমরা চাই না কোন প্রমাণিত দুর্নীতিবাজ শিক্ষক আমাদের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করুক এবং রাজশাহী কলেজের মতো একটা পবিত্র জায়গা কে কলুষিত করুক। সে যাতে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে না পারে সেই ব্যাবস্থা করেছি। আমরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়েছি। যতদিন না এর কোন সুরাহা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই তালা ঝুলিয়ে রাখবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১০

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১১

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১২

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৩

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৪

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৫

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৬

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৭

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৯

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST