১৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

তুষারে ঢাকা পড়ল সৌদির মরুভূমি

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের পশ্চিমাঞ্চলের আফিফ মরুভূমিতে হঠাৎ করে তুষারপাত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাতে সেখানে বৃষ্টি ও শিলা পড়ে। এরপর অপ্রত্যাশিতভাবে মরুভূমিটি তুষারের চাদরে ঢাকা পড়ে।

আবহাওয়ার এমন অস্বাভাবিক দৃশ্য সাধারণ মানুষকে বিমুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তুষারাবৃত মরুভূমির ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, মরুর লাল বালু সাদা তুষারে জ্বলজ্বল করছে।

আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গিয়েছিল, রোববার থেকে সৌদিতে আবহাওয়ার পরিবর্তন আসবে। এদিন থেকে বৃষ্টিপাত, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং ধূলিঝড় দেখা যাবে।

আরও পড়ুনঃ   জয়শঙ্করের মতো পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তার জন্য হুমকি: রাহুল গান্ধী

সৌদির পশ্চিম এবং মধ্যাঞ্চলে মেঘের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেখানে প্রচুর বৃষ্টিমেঘ রয়েছে। বিশেষ করে মদিনার দক্ষিণপশ্চিমাঞ্চল এবং রিয়াদ অঞ্চলের একটি অংশে মেঘের পরিমাণ বেড়েছে।

আবহাওয়ার পরিবর্তনের কারণে সোমবার থেকে তাবুক, উত্তরাঞ্চলের সীমান্ত, আল জাওয়াফ, হাইল, মদিনা, কাসিম এবং রিয়াদের উত্তরাংশে ভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে থাকবে বজ্রঝড়, শিলা। এতে করে উপত্যকাগুলো প্লাবিত হতে পারে। পরবর্তীতে মক্কার বিভিন্ন জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরো সৌদি আরবে তাপমাত্রা বেশ হ্রাস পাবে।

আরও পড়ুনঃ   আনারের টুকরো টুকরো মরদেহের পাশে বসেই খাবার খান হত্যাকারীরা

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ওমরাহ পালনে গেছেন। তারা মক্কা ও মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলোও ঘুরে দেখছেন। এমন সময় দেশটির আবহাওয়ায় পরিবর্তন দেখা গেলো।

গত কয়েকদিন ধরে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন দেখা গেছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

১০

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

১১

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

১২

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

১৩

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১৪

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১৫

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৬

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৭

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৮

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৯

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST