২৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে নিখোঁজ হওয়া এক বাংলাদেশির সন্ধান মিলেছে। তার নাম আবু আল-কাসিম। ৩০ বছর বয়সী এই বাংলাদেশি যুবক দেশটিতে যাওয়ার পর ছয় মাস ধরে তার পরিবারের কাছ থেকে নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাকে ব্যাংককের একটি হোটেলে তাকে খুঁজে পায় কর্মকর্তারা। দক্ষিণ-পূর্ব ব্যাংককের ওই হোটেলটিতে থাই এক নারীর সঙ্গে ছিলেন তিনি এবং মাদক রাখার এই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড।

সংবাদমাধ্যমটি বলছে, থাইল্যান্ডে যাওয়ার পর ছয় মাস ধরে নিজের পরিবারের কাছে নিখোঁজ থাকা এক বাংলাদেশিকে অবশেষে বৃহস্পতিবার থাই অভিবাসন পুলিশ খুঁজে পেয়েছে এবং শুধুমাত্র মাদক সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ   অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না : চিন্ময় দাস ইস্যুতে মমতা

নেশন থাইল্যান্ড বলছে, থাইল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা ৩০ বছর বয়সী আবু আল-কাসিমকে দক্ষিণ-পূর্ব ব্যাংককের ব্যাং না-তে একটি হোটেলের নবম তলার একটি কক্ষে একজন থাই নারীর সাথে থাকা অবস্থায় খুঁজে পান। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে স্ন্যাক বাক্সে লুকিয়ে রাখা প্রায় ২ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (“বরফ”) পাওয়া যায়।

ইমিগ্রেশন ডিভিশন ১-এর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আল-কাসিম ছয় মাসেরও বেশি আগে থাইল্যান্ডে আসেন কিন্তু তারপর বাংলাদেশে তার আত্মীয়দের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুনঃ   হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় সৌদির টিভি অফিসে চার-পাঁচশ মানুষের হামলা

তার পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী, তিনি এই বছরের মে মাসে থাইল্যান্ডে প্রবেশ করেছিলেন এবং ইতোমধ্যেই তার ট্যুরিস্ট ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে।

পুলিশ বলেছে, বাংলাদেশি এই যুবক মাদকদ্রব্য রাখার কথা স্বীকার করেছে এবং বলেছে, থাইল্যান্ডে বিদ্যমান স্বাধীনতায় তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি মাদকের দিকে ঝুঁকে যান।

সংবাদমাধ্যম বলছে, হোটেলে খুঁজে পাওয়ার পর আবু আল-কাসিমকে ব্যাং না থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য রাখার ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও থাইল্যাণ্ডে অবস্থানের অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST