৩১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

কারিগরির এসএসসি ও দাখিলের রেজিস্ট্রেশনের সময় আবার বাড়ল

অনলাইন ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে। এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উল্লিখিত সময়সূচি অনুযায়ী পুনরায় সময়সীমা বৃদ্ধি করে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হলো। উল্লেখ্য, এ সময়সূচি পরবর্তীতে বাড়ানো হবে না।

আরও পড়ুনঃ   তানোর থানায় ওসি হিসেবে যোগ দিলেন এস এম মাসুদ পারভেজ

এ ক্ষেত্রে শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি ১৩০ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, স্কাউট/গার্লসগাইড ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ৮ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা ও আবেদনপত্র বিক্রির (ভর্তিকৃত শিক্ষার্থী) ফি ৩০ টাকাসহ সর্বমোট ২৪০ করে একসঙ্গে প্রতিষ্ঠানের মাধ্যমে দিতে হবে।

এ ছাড়াও শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলোড করতে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন শেষ হবার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যরা প্রতিষ্ঠানে রাখা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে তথ্য সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা, তা নিশ্চিত হয়ে ফাইনাল সাবমিট করবেন।

আরও পড়ুনঃ   পাবনায় শিক্ষার্থী শিমুল হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনোভাবেই শিক্ষার্থীদের যুক্ত করা যাবে না। চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST