২৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

আরব সাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়, সতর্কতা ভারত-পাকিস্তানে

অনলাইন ডেস্ক : আরব সাগরে গভীর নিম্নচাপ দেখা দিয়েছে। আগামীকাল শুক্রবার সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।

আইএমডির পূর্বাভাসে আরও বলা হয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর সেটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানবে। ইতোমধ্যে এ বিষয়ক সতর্কতা জারি করেছে দুই দেশের আবহাওয়া দপ্তর।

এদিকে নিম্নচাপের প্রভাবে গুজরাটের বিভিন্ন উপকূলীয় এলাকায় গত প্রায় দু’দিন ধরে চলছে ব্যাপক বর্ষণ। ভারী ও টানা বর্ষণের কারণে নদী-নালা ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে অনেক জায়গায়। বন্যায় ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের কাছে কেন টমাহক মিসাইল চায় ইউক্রেন?

এছাড়া বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে অনেক এলাকা বিদ্যুৎবিহীনও হয়ে পড়েছে। গুজরাটের উপকূলীয় শহর জামনগরের বাসিন্দা প্রভু রাম সোনি রয়টার্সকে জানিয়েছেন, গত দু’দিন ধরে তার এলাকায় বিদ্যুৎ নেই।

“আবহাওয়া পরিস্থিতি এবং বিদ্যুৎহীনতার কারণে ব্যক্তিগতভাবে আমি খুব বিপদে পড়েছি। আমার আট বছর বয়সী একটি মেয়ে আছে, যে একজন হাঁপানির রোগী এবং আমার মাকে নিয়মিত অক্সিজেন দিতে হয়,” রয়টার্সকে বলেন প্রভু রাম সোনি।

আরও পড়ুনঃ   ইয়েমেনে নিহত বেড়ে ৫৩, হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রসঙ্গত, জামনগর গুজরাটের অন্যতম শিল্পনগরী। বিশ্বের সবচেয়ে বড় তেল পরিশোধনাগার এই শহরটিতেই অবস্থিত। এই পরিশোধানাগারটির মালিক ভারতের ধনকুবের মুকেশ আম্বানি।

জামনগর ছাড়াও গুজরাটের ভারুচ, কুচ ও সুরাট জেলায় ভারী বর্ষণ হচ্ছে বলে জানা গেছে।

এদিকে পাকিস্তানের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার এক পূর্বাভাসে সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বর্ষণ হচ্ছে বলেও জানা গেছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ষণের কারণে ঝড় আসার আগেই সিন্ধের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।-সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST