২০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ঢাকার বংশাল থানাস্থ মিরনজিল্লা হরিজন সিটি কলোনী ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন কর্তৃক ১৬০টি হরিজন পরিবারের বসত বাড়ি উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী নগরীতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, রাজশাহী জেলার সভাপতি রঘুনাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রাজকুমার সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

আরও পড়ুনঃ   সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল বিষয়ক কমিটি গঠন

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি অলোক কুমার দাস, সাবেক সভাপতি শরৎ চন্দ্র সরকার, সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, কিরন চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদক দীপিকা রায় দিনা, মহানগর হরিজন ঐক্য পরিষদের সভাপতি হরিলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনি কুমার, জেলা হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মল্লিক, সহ-সভাপতি প্রকাশ কুমার ছোটন, সাংগঠনিক সম্পাদক মিথুন সরকার, নগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রুদ্র ধর প্রমুখ।

আরও পড়ুনঃ   ছোট ভাইয়ের ১০ বছরের অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঢাকার বংশাল থানাস্থ মিরনজিল্লা হরিজন সিটি কলোনী ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন কর্তৃক ১৬০টি উচ্ছেদকৃত হরিজন পরিবারের বসত বাড়ি পুনরায় নির্মাণের জোর দাবী জানাচ্ছি। সেই সাথে ক্ষতিগ্রস্থদের যথাযোগ্য ক্ষতিপুরণ দাবী করছি। ভবিষ্যতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোন প্রকারের নির্যাতন যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১১

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৩

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৫

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৭

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১৮

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১৯

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST