১৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ছোট ভাইয়ের ১০ বছরের অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

ভুক্তভোগী মিরাজ শেখ

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: মাত্র ১৮ বছর বয়সেই- পিতা নামক বট বৃক্ষকে হারিয়েছেন মিরাজ শেখ। এরপর, পিতৃতুল্য আপন বড় ভাই শাহিন শেখের সাথে ২০১৪ সালে পাড়ি জমিয়েছিলেন- মালয়েশিয়ায়। উদ্দেশ্য ছিল- সামাজিকভাবে, পরিবারের সবাইকে নিয়ে উন্নত জীবনযাপন করা। উপার্জন করা সম্পূর্ণ অর্থ- শাহীন শেখের একাউন্টের মাধ্যমে দেশে পাঠাতেন মিরাজ। এ কারণে তিনি, পরিবারের হাস্যজ্জ্বল চেহারা দেখতেন প্রতিনিয়ত। কিন্তু, অন্ধকারাচ্ছন্ন কালো মেঘের ছায়া নেমে আসে- মিরাজের জীবনে। সম্প্রতি, দীর্ঘ প্রায় এক যুগ পরে- দেশে ফিরেছেন মিরাজ। নিজের বাড়িতে পৌঁছাতেই- পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে অসদাচরণ করতে থাকে। শেষমেশ, প্রবাস জীবনের কষ্টার্জিত সঞ্চয় ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায় আপন বড় ভাই। একইসাথে, তাঁকে একাধিকবার হামলারও শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন মিরাজ।
‎‎ অভিযুক্ত আপন বড় ভাই হলেন- ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের রায়পাড়া সদরদী (৭ নং ওয়ার্ড) এলাকার মৃত আরশাদ শেখের ছেলে শাহীন শেখ। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মিরাজ। তবে, অভিযোগ দায়েরের একদিন পরেই (সোমবার ১২ জানুয়ারী) দেশ ছেড়েছেন তিনি। বর্তমানে, সৌদি আরবে রয়েছেন অভিযুক্ত শাহীন শেখ।
অভিযোগ সূত্রে ও স্থানীয়রা জানান- মিরাজের জীবনে নেমে এসেছে- অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ। একাধারে তিনি প্রবাসে থাকায়- শেষবারের মতো ছুয়ে দেখতে পারেনি, গর্ভধারিনী মায়ের মুখ-খানি। দুই বছর পূর্বে- এতিম মিরাজ হারিয়েছেন জন্মদাত্রী মাকেও। নিজের সর্বোচ্চ পরিশ্রম! বিনিময়ে- পরিবারের সুখ। পরিশ্রমের কারণে ক্লান্তিতে শরীর নিস্তেজ হলেও, একবিন্দু মানসিকতার পরিবর্তন ঘটেনি অদম্য মিরাজের। তিনি, পরিবারের সকলের হাস্যজ্জ্বল চেহারা দেখতেই- অক্লান্ত পরিশ্রম করেছেন প্রতিনিয়ত। রক্ত পানি করা উপার্জন বড় ভাই শাহীনের একাউন্টের মাধ্যমে দেশে পাঠাতেন মিরাজ। মোট ৩২ লাখ টাকা গচ্ছিত রাখতে- বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে শাহীনকে দিয়েছেন মিরাজ। বড় ভাই শাহীনের প্রতি তাঁর ছিলো অত্যন্ত আস্থা ও সরল বিশ্বাস। কিন্তু, বাবা-মায়ের অবর্তমানে- ছোট ভাইয়ের অর্থ ও সম্পত্তি আত্মসাৎ করেছেন বড় ভাই শাহিন। সরলতার সুযোগ নিয়ে- অমানবিক, নিষ্ঠুরতা ও পাষন্ড আচরণ মেনে নিতে পারছেনা মিরাজ সহ স্থানীয়রা। সংবাদের বাকী অংশ আসছে ২য় পর্বে…

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST