১৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

‘শত্রু’ ইংল্যান্ডকে বিরাট উপকার করল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক : অ্যান্টিগায় ‘বি’ গ্রুপের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে নামিবিয়াকে ইংল্যান্ড হারাল ৪১ রানে। জয়ের পরেও নিশ্চিত ছিল না ইংলিশদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা। তাকিয়ে থাকতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার দিকে।

সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের ব্যাটিং দেখে হয়তো ভয়ে ধরেছে অদৃশ্য প্রতিপক্ষ ইংল্যান্ডেরও। ব্র্যান্ডন ম্যাকমিলান, রিচি বেরিংটন, জর্জ মুনসিদের ব্যাটিং তাণ্ডবে অজিদের ১৮১ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিল স্কটিশরা। বোলিংয়ে ৩৪ রানে ২ উইকেট নিয়ে দারুণ কিছুর ইঙ্গিতও দেন বোলাররা। মার্কাস স্টয়নিস ও ট্রেভিস হেডের পাল্টা প্রতিরোধে সব চেষ্টা অবশ্য বৃথা হয়ে যায়।

২ বল বাকি রেখে ৫ উইকেটে স্কটল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ে শেষ পর্যন্ত কপাল খুলেছে ইংল্যান্ডের। দুর্দান্ত খেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে স্কটল্যান্ড। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সমান ৫ পয়েন্ট করেই ছিল। নেট রানরেটে এগিয়ে থাকায় দ্বিতীয় রাউন্ডে উঠল ইংলিশরা।

আরও পড়ুনঃ   অবশেষে মাঠে ফিরছেন মেসি

১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। ১ রান করে ফেরেন এ বাঁহাতি ওপেনার। দ্বিতীয় উইকেটে ট্রাভিস হেড ও মিচেল মার্শ শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেন। মার্শের বিদায়ে বেশি দূর যেতে পারেনি এই জুটি। ৮ রানে ফেরেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। গ্লেন ম্যাক্সওয়েল ১১ রানে ফিরলে ৬০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে অজিরা।

সেখান থেকে দলকে জয়ের কাছে নিয়ে গেছেন হেড-স্টয়নিসের চতুর্থ জুটি। ৪৪ বলে ৮০ রানের দারুণ একটি জুটি গড়েন দুজনে। হেড একবার জীবন পেয়ে করেছেন ফিফটি। অন্য প্রান্তে স্টয়নিস ছিলেন আরও বেশি আক্রমণাত্মক। ৫ চার ও ৪ ছক্কায় ৪৯ বলে ৬৮ রান করে ফেরেন হেড।

আরও পড়ুনঃ   বাঘায় অধ্যক্ষ সাইফুল ইসলাম টগর এর ইন্তেকাল

৯ চার, দুই ছক্কায় ২৯ বলে ৫৯ রানে প্যাভিলিয়নে ফেরার আগে অজিদের কাজটা সহজ করে দিয়ে যান স্টয়নিস। ১৪ বলে ২৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন টিম ডেভিড। ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জিতে জায় অজিরা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে মুনসি, ম্যাকমিলান ও বেরিংটনের দারুণ তিনটি ইনিংসের সুবাদে বড় স্কোর দাঁড় করায় স্কটল্যান্ড। মুনশি ২৩ বলে ৩ ছক্কা ও ২ চারে করেছেন ৩৫। ৩১ বলে ৪২ রান এসেছে বেরিংটনের ব্যাট থেকে। ৬ ছক্কা ও ৩ চারে ৩৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ৩ নম্বরে ব্যাটিংয়ে নামা ম্যাকমিলান। তাঁদের সৌজন্যে ৫ উইকেটে ১৮০ রানের স্কোর জমা করে স্কটিশরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১০

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১১

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৩

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৪

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৫

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৬

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৭

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৮

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৯

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST