১৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

মধ্যরাতে গানের তালে গাড়ি চালিয়ে সমালোচনায় পরীমণি

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবনে কোথায় কীভাবে সময় কাটান, তা ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিতে পছন্দ করেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন তিনি। এ জন্য তার অধিকাংশ খবরের খোঁজ পাওয়া যায় ফেসবুক-ইনস্টাগ্রাম থেকেই। তাই ক্যারিয়ারের চেয়ে সবসময় ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় থেকেছেন পরীমণি। এতে অনেক ক্ষেত্রে নানান আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় অভিনেত্রীকে নিয়ে।

তবে এসবের কোনোকিছুকেই কখনো তোয়াক্কা করেননি পরীমণি। সবসময় চলেছেন নিজের মত করে। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সাজিয়েছেন নতুন সংসার জীবন। নিজের জীবনধারায় আগের চেয়ে কিছুটা পরিবর্তন আনলেও ফের চলে আসলেন আলোচনায়।

আরও পড়ুনঃ   সত্যিই কি দেড়শো দেহরক্ষী নিয়ে চলেন তান্যা মিত্তাল?

বুধবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন পরী। ওই ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে ধূসর রঙের শাড়ি পরে বেশ সাজগোজে স্টিয়ারিং হাতে গাড়ি চালাচ্ছেন পরীমণি। এ সময় পাশ থেকে ভিডিও ধারণ করছিলেন আরেকজন। গাড়ি চালানোর সময় পরীমণি ক্যামেরার সামনে লীলায়িত ভঙ্গির চাহনি দেন এবং চোখ মারেন। ভিডিওতে এক পর্যায়ে পরীকে গানের তালে শরীর ঝাঁকাতে দেখা যায়। পরে ক্যামেরার সামনে এসে ভিডিওধারীসহ বাকি সব গাড়ি আরোহীকেও ছন্দতালে মাতোয়ারা হতে দেখা যায়।


সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ হওয়ার পর বেশ সমালোচনায় পড়েন পরীমণি। অনেক নেটিজেনের মন্তব্য, নায়িকা শবনম বুবলির গাড়ি চালানোর দৃশ্যকে অনুকরণ করেছেন পরী। একজন লিখেছেন, ‘আপু ভালো করে ড্রাইভ করুন, হাত ছেড়ে নাচবেন না, এক্সিডেন্ট হয়ে যাবে তো।’ কারও মন্তব্য, ‘মা হওয়ার পর কোনো পরিবর্তন নেই, যেই লাউ সেই কদু।’

আরও পড়ুনঃ   তুই কিন্তু খালা শাশুড়ি, সোহানা সাবাকে মনে করিয়ে দিলেন শাওন

তবে ঘর-সংসার, সন্তানাদিকে নিয়ে ব্যস্ত থাকলেও আবার আগের রূপ-ছন্দে ফেরার চেষ্টা করছেন পরী। এর আগে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে জিমনেশিয়ামে ঘাম ঝরাতে দেখা যায় তাকে। এরপরই বুধবার সকালে শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেছে অভিনেত্রীকে।

বর্তমানে ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ করছেন পরীমণি। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস। এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST