৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁসমারী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো: রাফিজুল ইসলাম (২৭) রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁসমারী এলাকার মৃত রাহাত উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি রাফিজুল ইসলামের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। রাফিজুলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ৬ জুন রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মো: রাফিজুল ইসলাম মতিহার থানার ডাঁশমাড়ি গ্রামে তার বাড়িতে অবস্থান করছে।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের নেতৃত্বে এসআই সুনিরাম মুরমু ও তাঁর টিম রাত ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি রাফিজুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র মতিহার থানার এসআই মো: আসলাম হোসেন গত ২৯ ডিসেম্বর ২০১৯ রাত ১.৩০ টায় মতিহার থানার ডাঁশমাড়ি পশ্চিম পাড়া থেকে আসামি মো: রাফিজুলকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। এসআই মো: আসলাম হোসেন আসামি রাফিজুলের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: ইমরান হোসেন আসামি রাফিজুলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি রাফিজুলকে এ সাজা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST