৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নারী দিয়ে প্রতারণার ফাঁদ, গ্রেপ্তার ১২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে নারী দিয়ে ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। আসামিদের ৫ জুন বিকেলে শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – পপি আক্তার (৩৪), সালাউদ্দিন (৪০), কাউসার (২৫), রহমত আলী (২১), কাউসার (২৩), রাতুল (২০), আশিক হাসান (২৩), মানিক (৩৯), শাকিল আহম্মেদ (২৪), সম্পা আক্তার (২০), সুমি খাতুন (২৬) ও পিয়াংকা খাতুন (২১)।
পুলিশ জানায়, রাজশাহী জেলার বাগমারা থানার এমরান হোসেন পূর্ব পরিচিত রানা আহম্মেদ। গত ৫ জুন সকাল ১০ টায় ইমরানকে তার শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিকের বাসায় দাওয়াত দেয়। ইমরান তার তিন বন্ধুকে সাথে নিয়ে দাওয়াতে যান। সেখানে ইমরান রানা ও তার স্ত্রী ছাড়াও আরও তিন মেয়েকে দেখতে পান। এসময় রানা পপি আক্তারকে তার স্ত্রী এবং অন্য তিনজনকে তার শ্বশুরবাড়ির আত্মীয়া বলে পরিচয় করে দেয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২

বিকেল সোয়া ৪ টার দিকে সাংবাদিক পরিচয় দিয়ে ১০/১২ জন সেখানে আসে। তারা জোর করে ইমরান ও তার বন্ধুদের একটি কক্ষে আটকে রাখে। সেখানে তাদের সাথে আসামি সম্পা, সুমি ও পিয়াংকাকে বসিয়ে অসামাজিক কাজের অভিযোগ তুলে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ছবি তুলে তাদের পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেয়। ইমরান ও তার বন্ধুরা চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাদের মারপিট করে আহত করে এবং তাদের কাছে থাকা ৩১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও আসামিরা ইমরান ও তার বন্ধুদের কাছে থাকা মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

আসামি রানা পরিকল্পিতভাবে নারী দিয়ে ফাঁসানোর এ কাজটি করেছে বুঝতে পেরে ইমরান ও তার বন্ধুরা চিৎকার শুরু করে। এসময় পাশেই টহলরত শাহমখদুম থানা পুলিশ চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রানাসহ অজ্ঞাতনামা ৩/৪ জন পালিয়ে যায়।জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে হেরোইনসহ নারী গ্রেপ্তার

এবিষয়ে শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেইন বলেন, পলাতক আসামি কথিত সাংবাদিক রানার নামে নগরীর বিভিন্ন থানায় চুরি সহ নারী নির্যাতন, প্রতারণার মামলা ও অভিযোগ রয়েছে। এ ঘটনার সাথে জড়িত রানার স্ত্রী পপির বিয়ের নামে মোহরানা আদায়ের ঘটনায় আদালতে মামলাও চলমান আছে। নগরীতে পপি একজন দেহব্যবসায়ী বা কর্ল গার্ল হিসেবে পরিচিত।

এ ঘটনায় শাহমখদুম থানায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সেইসাথে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST