১৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের অভিযানে হেরোইনসহ নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: সাবিনা খাতুন (৩৪)। তিনি গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের মৃত দেলওয়ার হোসেনের স্ত্রী বর্তমানে সে তেরখাদিয়া পশ্চিমপাড়ার ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বহরমপুর মোড়ে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তেরখাদিয়া পশ্চিমপাড়ার একটি বাড়ির সামনে এক নারী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী পুলিশের উপস্থিতি টের পেয়ে একটা পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পাশের বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ির দরজা খুলে ডিবি পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তার ভাড়া বাসায় তল্লাশী চালিয়ে ১২ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়লব্ধ নগদ ১০ হাজার টাকা উদ্ধার ও একটি ইম্পালস সিলার মেশিন জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হেরোইন বিক্রির উদ্দেশ্যেই হেরোইন নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে।

আরও পড়ুনঃ   বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস : বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST