৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেমের টানে ফেনীতে এসে ঘর বাঁধলেন আমেরিকান নারী

অনলাইন ডেস্ক : প্রেমের টানে আমেরিকা থেকে ফেনীতে প্রেমিকের কাছে ছুটে এসেছেন এক নারী। সোমবার (৩ জুন) শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।

আমেরিকান ওই নারীর নাম সেন্ডোরা ব্রোক্স। তিনি আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা। তার প্রেমিক ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে জামশেদ আলম রাজু।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেন্ডোরা ব্রোক্সের সঙ্গে পরিচয় হয় রাজুর। প্রেমের সম্পর্কের পর চলতি বছর দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। সেজন্য গতকাল রোববার (২ জুন) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন প্রেমিকা সেন্ডোরা ব্রোক্স। সেখানে রাজু তাকে স্বাগত জানান। রাজুর সঙ্গে বিয়ের আগে সেন্ডোরা ব্রোক্স আদালতের মাধ্যমে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর তার বর্তমান নাম রাখা হয়েছে লামিয়া।

আরও পড়ুনঃ   কুষ্টিয়ায় নদীতে পুলিশের ওপর হামলা, দুই এএসআই নিখোঁজ

এ ব্যাপারে জামশেদ আলম রাজু বলেন, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার সকালে তিনি দেশে আসার পর আইনি প্রক্রিয়া শেষ করে আমরা বিয়ে করেছি। আমার স্ত্রী আমেরিকার একটি হাসপাতালে চাকরি করেন। তিন সপ্তাহ পর তিনি আবার আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। বর্তমানে আমি এলাকায় ব্যবসায় করছি। আমাদের জন্য সবার দোয়া কামনা করি।

আরও পড়ুনঃ   ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে করণীয় নিয়ে রাজশাহীতে সেমিনার

মাহমুদুর রহমান রাসেল নামে রাজুর এক বন্ধু বলেন, দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্কের কথা জানতাম। ওই মেয়ে দেশে আসার পর আজ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে।

আমিরাবাদ ইউনিয়নের সদস্য গোলাম মাওলা বলেন, আমেরিকান এক নারীর সঙ্গে উভয় পরিবারের সম্মতিতে বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ে হয়েছে বলে শুনেছি। এর আগে কখনো আমাদের এলাকায় কেউ বিদেশি বউ নিয়ে আসেনি। বিয়ের পর তারা ফেনী শহরেই থাকছে। তাদের জন্য শুভ কামনা রইলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST